কর্মী ছাঁটাই উইপ্রোতে, এক ধাক্কায় চাকরি গেল চারশোর বেশি কর্মীর

ইন্টারনাল রিপোর্টে ছাঁটাইয়ের কথা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পারফরম্যান্স খারাপ। তাই, সংস্থা এক ধাক্কায় চারশোর বেশি কর্মী ছাঁটাই করে দিল তথ্য-প্রযুক্তি সংস্থা উইপ্রো। ছা্ঁটাই হওয়া কর্মীদের ই-মেলে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, প্রয়োজনীয় প্রশিক্ষণের পরও তাদের পারফরম্যান্স জঘন্য। তাই, কর্তৃপক্ষ এদের রাখতে বিন্দুমাত্র আগ্রহী নয়। ট্রেনিংয়ের জন্য যে টাকা তাদের পিছনে খরচ করা হয়েছিল, সেই টাকা ফেরত দিতে হবে।পরে অবশ্য জানিয়ে দেওয়া হয় টাকা ফেরত দিতে হবে না। 

উইপ্রো সরকারিভাবে কর্মী ছাঁটাইয়ের কথা বিবৃতি দিয়ে জানায়নি। তবে সংস্থার একটি আভ্যন্তরীন রিপোর্টে কর্মী ছাটাইয়ের কথা বলা হয়েছে। যারা চাকরি হারালেন, তারা সদ্য সদ্য উইপ্রোতে যোগ দিয়েছিলে। কাজে যোগ দেওয়ার পর তাদের  প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। 

সংস্থার ইন্টারনাল রিপোর্টে বলা হয়েছে, সংস্থার আশা ছিল, প্রত্যেক কর্মী তাদের জন্য বরাদ্দ ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারবেন। তাদের জন্য সংস্থার তরফ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যেক কর্মীর জন্য সংস্থাকে প্রশিক্ষণের জন্য খরচ করতে হয়েছিল ৭৫ হাজার টাকা করে। দেখা গিয়েছে, প্রয়োজনীয় প্রশিক্ষণের পরেও এই কর্মীদের পারফরম্যান্সে কোনও পরিবর্তন আসেনি। তাই, কর্তৃপক্ষ তাদের আর রাখার প্রয়োজন বোধ করছে না। কর্মী ছাঁটাইয়ের আগে সংস্থা প্রত্যেক কর্মীর পারফরম্যান্সের মূল্যায়ন করেছিল। সেই মূল্যায়ন রিপোর্ট সন্তোষজনক নয়। প্রশিক্ষণের পরেও এই পারফরম্যান্স ভাবা যায় না। তাই, ছাঁটাই। কর্মীদের মাথায় হাত। 

আরও পড়ুন ৩৮০ কর্মীকে ছাঁটাই করছে সুইগি, সিদ্ধান্তের জন্য দুঃকপ্রকাশ সিইও’র

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের