৩০০ কোটি টাকা প্রতারণা মামলায় জামিন ‘YES BANK’ প্রতিষ্ঠাতার

শর্ত অনুযায়ী, দেশ ছেড়ে যেতে পারবেন না ইয়েস ব্যাঙ্ক কর্ণধার। তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিদেশে বেআইনিভাবে অর্থ পাচার মামলায় অবশেষে জামিন পেলেন বেসরকারি ‘ইয়েস ব্যাঙ্কের’ প্রতিষ্ঠাতা রানা কাপুর। বুধবার মুম্বইয়ের পিএমএলএ আদালতের বিচারক পাঁচ লাখ টাকার বন্ড সহ বেশ কিছু শর্তে তাঁর জামিন মঞ্জুর করেছেন।Yes BankYes Bank]Yes Bankyes সেই সঙ্গে মামলার শুনানির দিনগুলিতে আদালতে হাজির থাকতে হবে রানা কাপুরকে। যদিও জামিন পেলেও এখনই জেলমুক্তি ঘটছে না ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার। কেননা, আরও একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

রাজধানী দিল্লির অমৃতা শেরগিল মার্গে থাকা ইয়েস ব্যাঙ্কের একটি সম্পত্তি সংস্থার কর্ণধার রানা কাপুর ও তাঁর স্ত্রী বিন্দু কাপুরের মালিকানাধীন অন্য এক সংস্থার কাছে বিক্রি করা হয়। ওই সম্পত্তি বিক্রি করায় ইয়েস ব্যাঙ্ক অন্তত ৩০০ কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ ওঠার পরেই তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গত বছর মুম্বইতে আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে একটি এফআইআরও দায়ের করা হয়। পৃথকভাবে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ইডি)। সম্পত্তি হস্তান্তরের আড়ালে মোটা অঙ্কের টাকা বিদেশে পাচার করার অভিযোগে ইয়েস ব্যাঙ্ক কর্ণধারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ইডির পক্ষ থেকে।

ইয়েস ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির অভিযোগে কর্ণধার রানা কাপুর, ব্যবসায়ী গৌতম থাপার সহ সংস্থার একাধিক আধিকারিককে গ্রেফতার করা হয়। এদিন রানা কাপুরের পাশাপাশি গৌতম থাপার সহ আরও সাতজনের জামিন মঞ্জুর করেছেন বিচারক। তবে রানা কাপুরের পাশাপাশি গৌতম থাপারেরও জেলমুক্তি ঘটছে না।

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল