ভারতের ডিজিটাল লেনদেনের দুনিয়ায় নতুন চমক, আসছে  ‘জোহো পে’

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের ফিনটেক (Fintech) জগতে আরও এক নতুন খেলোয়াড়ের আগমন! এবার কনজিউমার পেমেন্টের (Consumer Payment) দুনিয়ায় পা রাখতে চলেছে চেন্নাই-ভিত্তিক জনপ্রিয় সফটওয়্যার সংস্থা জোহো কর্পোরেশন। শিগগিরই তারা একটি নতুন পেমেন্ট অ্যাপ নিয়ে আসছে, যার নাম হল ‘জোহো পে’।

শোনা যাচ্ছে, এই অ্যাপটি সাধারণ ব্যবহারকারীদের জন্য টাকা পাঠানো, গ্রহণ করা এবং সম্পূর্ণ সুরক্ষিতভাবে লেনদেন করা আরও সহজ করে তুলবে। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, ‘জোহো পে’ শুধুমাত্র একটি আলাদা অ্যাপ হিসেবেই থাকবে না, এটি জোহো-এর নিজস্ব চ্যাট অ্যাপ ‘আরাত্তাই’-এর (Arattai) সঙ্গেও যুক্ত হবে। অর্থাৎ, চ্যাট করতে করতে ইউজাররা এক ক্লিকেই টাকা লেনদেন করতে পারবেন—চ্যাটিং থেকে বের হওয়ার কোনও দরকারই পড়বে না!

সহজ, নিরাপদ ও সমন্বিত লেনদেন:

জোহো পেমেন্টস টেকের সিইও শিবরামকৃষ্ণন ইশ্বরন এই নতুন অ্যাপটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, “জোহো পে একটি সহজ, নিরাপদ এবং সমন্বিত পেমেন্ট অভিজ্ঞতা দেবে। এটি একটি স্বতন্ত্র অ্যাপ হিসাবে তো থাকবেই, সঙ্গে আরাত্তাই-এর ভিতরেও থাকবে, যাতে চ্যাট করতে করতে লেনদেন করা যায়।“ বর্তমানে অ্যাপটির পরীক্ষা চলছে, এবং আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে এটি বাজারে আসবে।

ফাইট হবে বড় খেলোয়াড়দের সাথে:

এখনও পর্যন্ত জোহো প্রধানত ব্যবসায়িক পেমেন্ট এবং পিওএস (পয়েন্ট-অফ-সেল) সলিউশন নিয়ে কাজ করেছে। কিন্তু কনজিউমার পেমেন্টে আসার এই সিদ্ধান্ত সরাসরি গুগল পে (Google Pay) এবং ফোনপে-র (PhonePe) মতো বড় বড় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। জোহো কিন্তু শুধু পেমেন্টেই থেমে থাকছে না। ফিনটেক সেক্টরে তাদের বিস্তার করার আরও বড় পরিকল্পনা আছে। লেন্ডিং (Lending), ব্রোকিং (Broking), ইনস্যুরেন্স (Insurance) এবং ওয়েলথটেক (Wealthtech) -এর মতো ক্ষেত্রগুলিতেও তারা নজর দিচ্ছে। এমনকি নতুন পিওএস ডিভাইস এবং ফাইনান্সিয়াল সফটওয়্যারও আনার পথে রয়েছে এই সংস্থা।

ধাপে ধাপে ফিনটেক সাম্রাজ্য:

ইশ্বরন আরও বলেন, “জোহো-এর ফিনটেক অ্যাপ্রোচ ধাপে ধাপে। আমরা পেমেন্ট থেকে শুরু করে ধীরে ধীরে অন্যান্য ফিনান্সিয়াল সার্ভিসে যাব, কিন্তু আমাদের মূল নীতি সবসময় একই থাকবে – অর্গানিক (Organic) এবং লাভজনক বৃদ্ধি।“ উল্লেখ্য, প্রাইভেসি (Privacy) নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে আরাত্তাই অ্যাপটি ২০২১ সালে চালু হয়েছিল। এতে গ্রুপ চ্যাট, ভিডিও কল, ফাইল শেয়ারিং-এর মতো ফিচার রয়েছে, এবং এবার এতে পেমেন্ট ইন্টিগ্রেশন যুক্ত হবে।

মার্কেট হবে আরও প্রতিযোগিতামূলক:

জোহো-র এই নতুন উদ্যোগ ভারতের ডিজিটাল পেমেন্টের বাজারকে নিঃসন্দেহে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তুলবে। ছোট ব্যবসা থেকে শুরু করে সাধারণ মানুষ – সকলের জন্যই এটি একটি সহজ এবং সুরক্ষিত লেনদেনের পথ খুলে দিতে পারে। নতুন এই পেমেন্ট অ্যাপটি নিয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য জোহো-র অফিসিয়াল আপডেটগুলিতে চোখ রাখতে হবে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা