হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এবার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করুন

আপনি যদি এখনও হোয়াটসঅ্যাপ ইউপিআই পেমেন্ট সেট আপ না করে থাকেন তাহলে আগে আপনাকে সেটাই করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বে এখন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তবে শুধু মেসেজ চালাচালিই নয়, এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার লেনদেনও করা যায় খুব সহজে। সম্প্রতি ‘পেমেন্ট’ নামে নতুন একটি ফিচার এনেছে এই মেসেজিং অ্যাপটি। ওই অপশন থেকেই এবার আপনি জেনে নিতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা অবশিষ্ট রয়েছে।

প্রথমেই বলে রাখা ভাল, আপনি যদি এখনও হোয়াটসঅ্যাপ ইউপিআই পেমেন্ট সেট আপ না করে থাকেন তাহলে আগে আপনাকে সেটাই করতে হবে। আপনি অ্যাপটির সেটিংসে এই অপশনটি পাবেন। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ খোলার পর উপরের ডানদিকে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়তে পারবেন হোয়াটসঅ্যাপের সঙ্গে। এক্ষেত্রে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে, সেটাই আপনার হোয়াটসঅ্যাপ নম্বর হতে হবে।

এরপর নতুন একটি ইউপিআই পিন জেনারেট করার অপশন দেওয়া হবে। নির্দিষ্ট অপশনে গিয়ে ইউপিআই পিন জেনারেট করতে হবে। যে সংখ্যাটা ভুললে চলবে না। কারণ এই পিনের মাধ্যমেই আপনি যেমন টাকা লেনদেন করতে পারবেন, ঠিক একইভাবে এই পিন না দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও চেক করা যাবে না। প্রয়োজনে ইউপিআই পিন নম্বরটি আপনি লিখে রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন, ওই পিন আপনি ছাড়া যেন আর কেউ না জানে। এবার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। তারপরেই অ্যাকাউন্ট ব্যালেন্স বলে একটি অপশন দেখতে পারবেন। তাতে ক্লিক করলে ইউপিআই পিন চাওয়া হবে। সঠিক পিন লিখলেই আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অবশিষ্ট ব্যালেন্স।

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের