চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের মতোই ভিড়ে ঠাসা মুম্বই লোকাল ছুটে চলেছিল নিজের গন্তব্যে। যাত্রীরা গন্তব্যে পৌঁছনোর ব্যস্ততায় ছিলেন। আর সেই ব্যস্ততার মাঝেই আচমকা বদলে যায় কামরার পরিবেশ। এক তরুণী ও এক যুবকের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে কথাকাটাকাটি, তারপর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। অভিযোগ, একসময় যুবকটি তরুণীর উপর চড়াও হন। এমনকি কোমরের বেল্ট খুলে তাঁকে ভয় দেখানোরও অভিযোগ ওঠে। অথচ চারপাশে এত যাত্রী থাকলেও, ভিডিয়োতে কাউকে এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে দেখা যায়নি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়ো ঘিরেই এখন তীব্র চর্চা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘটনাটি মুম্বইয়ের ওয়াডালা এলাকার কাছে চলন্ত একটি লোকাল ট্রেনে ঘটেছে। ভিডিয়োতে দেখা যায়, তরুণী একটি আসনে বসেছিলেন। সেই সময়ই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে গড়ায়। শেষ পর্যন্ত যুবকটিকে অন্য একটি আসনে গিয়ে বসতে দেখা যায়। তবে পুরো ঘটনার সময় কামরার অন্য যাত্রীদের নীরব ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা এখনও স্পষ্ট নয়। রেল পুলিশ বা রেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেয়নি। অভিযোগ দায়ের হয়েছে কি না, তাও নিশ্চিত নয়। ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতাও এখনও যাচাই করা হয়নি। তবে একটি ঘটনার থেকেও বড় হয়ে উঠেছে আর একটি প্রশ্ন- ভিড়ে ভর্তি একটি ট্রেনে, প্রকাশ্যে এক তরুণী বিপদের মুখে পড়লে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানুষ কি সত্যিই এত কমে যাচ্ছে? সেই প্রশ্নই করছেন অনেকেই।

স্মার্টফোনের আবদার, কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণির ছাত্রের

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

​কাজের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি