ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলার শক্তি হারিয়েও হার মানেননি। চিকিৎসার আশায় ভাঙা পা নিয়েই প্রায় ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছলেন ওড়িশার ৭৩ বছরের বৃদ্ধ সুখদেব নাহাক। পকেটে প্রায় টাকা ছিল না, পাশে ছিল না পরিবারের কোনও সদস্য। তবু চিকিৎসা করিয়ে আবার নিজের পায়ে হাঁটার আশাতেই দু’দিন ধরে পথ পাড়ি দিয়েছেন তিনি। তাঁর এই অদম্য লড়াই ঘিরে ইতিমধ্যেই আলোড়ন পড়েছে বিভিন্ন মহলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সময় গ্রামের প্রহরীর কাজ করতেন সুখদেব। সামান্য উপার্জনেই কোনওমতে চলত সংসার। ২০১১ সালে স্ত্রীর মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। এরই মধ্যে দুর্ঘটনায় বাঁ পা ভেঙে যায়। অর্থের অভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি। দিনের পর দিন যন্ত্রণা সহ্য করলেও শেষ পর্যন্ত ব্যথা অসহ্য হয়ে ওঠায় হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিজের পুরনো ট্রাইসাইকেল নিয়েই বাড়ি থেকে রওনা দেন তিনি। টানা দু’দিন ধরে পথ চলেন। কখনও রোদ, কখনও রাতের অন্ধকার, সবকিছুর মধ্যেই এগিয়ে গিয়েছেন চিকিৎসার আশায়। পথে বহু অচেনা মানুষ তাঁর হাতে খাবার, জল তুলে দেন। কেউ বিশ্রামের ব্যবস্থা করে দেন, কেউ আবার সাহস জোগান। সেই সাহায্যেই শেষ পর্যন্ত হাসপাতালের দরজায় পৌঁছতে সক্ষম হন সুখদেব।

আরও পড়ুনঃ ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সব পরীক্ষা শেষে দ্রুত চিকিৎসা শুরু হবে। সুখদেবের কথায়, ‘আবার নিজের পায়ে হাঁটতে চাই।’ সুখদেবের অদম্য মানসিক জোর ও বেঁচে থাকার এই ইচ্ছাশক্তি অনেকের কাছে অনুপ্রেরণার হয়ে উঠেছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস