বন্যায় ভেসে যাচ্ছিল বাছুর, জীবনের তোয়াক্কা না করেই জলে ঝাঁপ যুবকের, ভাইরাল ভিডিও 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসমের বন্যা যেন শুধু ঘরবাড়ি বা ফসলই ভাসিয়ে নিয়ে যায়নি, সামনে এনে দিয়েছে মানুষের অসহায়তা, সংগ্রাম এবং মানবিকতার এক বিরল ছবি। সেই ছবিরই প্রতীক হয়ে উঠেছে শিবসাগর জেলার একটি ভাইরাল ভিডিও। সেখানে দেখা গিয়েছে, গলা-সমান বন্যার জলে বুকের কাছে শক্ত করে একটি বাছুরকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন এক ব্যক্তি। প্রাণের ঝুঁকি নিয়েও নিজের গবাদি পশুকে নিরাপদে পৌঁছে দেওয়ার সেই লড়াই বহু মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

মাঠের মাঝখানে জমে থাকা গভীর জলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার সময় কয়েকজন গ্রামবাসী বাঁশ বাড়িয়ে দেন, যাতে তিনি ভারসাম্য বজায় রাখতে পারেন। দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত বাছুরটিকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হন তিনি। বন্যার ভয়াবহতার মাঝেও মানুষ ও প্রাণীর এই অটুট সম্পর্কের ছবি এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এদিকে, অসমের সাতটি জেলা এখনও বন্যার মারাত্মক প্রভাবের মুখে। শিবসাগরের পাশাপাশি চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, শোণিতপুর এবং কামরূপ মহানগর এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক। মঙ্গলবার আরও সাতজনের মৃত্যুর পর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। বর্তমানে প্রায় ৩ লক্ষ ৩২ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত। রাজ্যের ৬২২টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে এবং প্রায় ৪৫ হাজার ৩৪২ হেক্টর কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। বহু বাড়ি, গোয়ালঘর, স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

উদ্ধার ও ত্রাণকাজে সেনাবাহিনী, বায়ুসেনা, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যাদুর্গতদের জন্য বিশেষ ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, গুরুতর ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, পড়ুয়াদের জন্য শিক্ষাসামগ্রী ও আর্থিক সাহায্য এবং নষ্ট হয়ে যাওয়া শিক্ষাগত নথির বিনামূল্যে প্রতিলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের আশা, এই সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

‘শুনানি’ চলাকালীন লাইভে শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ চলো অভিযানে ‘জুলুম’ নিয়ে দিল্লি পুলিশের পাশে দাঁড়ালেন নাড্ডা

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল্লি পুলিশের

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ