নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

Share:

নিজস্ব প্রতিনিধি: এটাই হয়ত দেখার বাকি ছিল। হুক্কা মানেই ধোঁয়া, আর ধোঁয়া মানেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু এবার সেই হুক্কাতেই নাকি ‘আয়ুর্বেদিক’ ছোঁয়া দিয়েছেন বাবা রামদেব। শুনে অবাক হচ্ছেন? যদিও হওয়াটাই স্বাভাবিক। যোগগুরু বাবা রামদেব হুক্কার ‘আয়ুর্বেদিক’ সংস্করণ নিয়ে হাজির হতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে বিভিন্ন ভেষজ ও ঘরোয়া উপাদান ব্যবহার করে হুক্কার মতো  জিনিস তৈরি করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, সেই ধোঁয়া নিলে সর্দি-কাশি ও নাক বন্ধের মতো সমস্যা থেকে উপকার মিলতে পারে বলেও দাবি করা হয়েছে। এমনই দাবি ঘিরে এখন তুঙ্গে বিতর্ক।

রামদেব দাবি করেছেন, ভেষজ উপাদান, দেশি ঘি আর কর্পূর এই সব মিলিয়ে তৈরি  করা হয়েছে অভিনব এক ‘আয়ুর্বেদিক হুক্কা’। জানা গিয়েছে, এই ‘আয়ুর্বেদিক হুক্কা’ তৈরিতে যষ্টিমধু বা মুলেঠি, হলুদ, সর্ষে, গরুর দুধের ঘি, কাকড়া শিঙ্গি এবং দেশি কর্পূরের মতো উপাদানের কথা উল্লেখ করা হয়েছে। উপাদানগুলিকে নির্দিষ্ট পদ্ধতিতে মিশিয়ে হুক্কার মতো একটি ব্যবস্থায় ব্যবহার করার কথা বলা হয়েছে। রামদেবের বক্তব্য অনুযায়ী, এর ধোঁয়া নাক বন্ধ হওয়া বা কাশির ক্ষেত্রে আরাম দিতে পারে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখানো হয়েছে, ভিডিওটিতে দেখানো হয়েছে কীভাবে যষ্টিমধু হালকা করে গুঁড়ো করে গরুর দুধ থেকে তৈরি ঘিয়ের সঙ্গে মেশানো হয়, এরপর তাতে হলুদ ও সর্ষে মেশানো হয়। এরপর মিশ্রণটি গরম করার আগে হুক্কার প্লেটে কর্পূর রাখা হয়। 

এদিকে ভিডিওটি সামনে আসতেই নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ ব্যঙ্গ করে লিখেছেন,  ‘শুধু এটাই বাকি ছিল। রামদেব এখন আয়ুর্বেদিক অ্যালকোহল চেষ্টা করতে পারেন।’ আবার কেউ ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ তৈরি হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেছেন। ফলে বাবা রামদেবের এই ‘আয়ুর্বেদিক হুক্কা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট