‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনে এগিয়ে চলার পথে অনেক সময় পিছনে ফেলে আসতে হয় চেনা কিছু মুহূর্ত, প্রিয় কিছু অভ্যাস এমনকী বহুদিনের লালিত স্বপ্ন। তবে সেগুলো কখনও পুরোপুরি হারিয়ে যায় না, স্মৃতির পাতায় থেকে যায় আজীবন। কারও কাছে সেই ফেলে আসা জীবনই হয়ত সাফল্যের গল্প, আবার কারও কাছে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার শুরু। ঠিক তেমনই এক যুবকের জীবনকাহিনী। BTech, MTech পাশ করে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC)-এর মতো প্রতিষ্ঠানে চাকরি পেয়েও শেষ পর্যন্ত সব ছেড়ে সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন তিনি। এখন হিমালয়ের পাহাড়ে তপস্বীদের সঙ্গেই কাটছে তাঁর জীবন। তাঁর জীবন বদলের এই কাহিনি সমাজমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। মোহিত পাওয়ার নামে এক ব্যবহারকারী সমাজমাধ্যমে তাঁর জীবন বদলের এই কাহিনির একটি ভিডিও পোস্ট করেন। 

জানা গিয়েছে, ওই যুবক ২০০২ সালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে BTech সম্পন্ন করেন। এরপর মুম্বইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC)-এ ছয় মাসের প্রশিক্ষণ নেন তিনি। প্রশিক্ষণ শেষে সেখানে চাকরিও পান। পরবর্তী সময়ে MTech ডিগ্রিও সম্পূর্ণ করেন। অর্থাৎ পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবন, সব ক্ষেত্রেই যথেষ্ট সাফল্য ছিল তাঁর ঝুলিতে। কিন্তু সেই পরিচিত জীবন বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। BARC-এ প্রায় এক বছর কাজ করার পরই সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নেন। ভিডিও-তে ওই সন্ন্যাসী জানিয়েছেন, একদিন তাঁর সংস্থার CEO ফোন করে জানতে চান, তিনি কোথায় রয়েছেন। উত্তরে তিনি জানান, পাহাড়ে তপস্বীদের সঙ্গে রয়েছেন। এমনকী, তিনি যে সন্ন্যাসীর জীবন বেছে নিয়েছেন সে কথাও বসকে জানান। তাঁর এই সিদ্ধান্ত শুনে কার্যত অবাক হয়ে যান CEO। তাঁকে পাগল বলেও মন্তব্য করেন। তবে নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেননি ওই যুবক। প্রতিষ্ঠিত চাকরি এবং চেনা জীবন ছেড়ে আধ্যাত্মিকতার পথেই এগিয়ে যান তিনি।

 

View this post on Instagram

 

শুধু নিজের জীবন বদলের গল্প নয়, ভিডিও-তে জীবনের প্রকৃত অর্থ নিয়েও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ওই সন্ন্যাসী। তাঁর মতে, জন্ম এবং মৃত্যু একই সঙ্গে ঘটে। এই দুটির মাঝখানে যে সামান্য সময়টুকু থাকে, সেটাই আসলে জীবন। আর সেই জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। তাই জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করাই সবচেয়ে জরুরি। তাঁর এই জীবনদর্শন নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ তাঁর সিদ্ধান্তকে সাহসী বলে মনে করছেন। কেউ আবার প্রশ্ন তুলছেন। এত ভাল কেরিয়ার ছেড়ে এমন জীবন বেছে নেওয়ার কারণ কী? তবে তাঁর এই জীবনযাত্রা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। 

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের