মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেট্রোয় সফর করতে করতে কেউ গান শোনেন, কেউ মোবাইলে ব্যস্ত থাকেন, আবার কেউ জানলার বাইরে তাকিয়ে সময় কাটান। কিন্তু চলন্ত মেট্রোয় বসে যদি কাউকে বাথরোব পরে, মাথায় তোয়ালে জড়িয়ে রূপচর্চা করতে দেখা যায়, তা হলে চোখ কপালে ওঠাই স্বাভাবিক! সম্প্রতি এমনই এক তরুণীর ভিডিয়ো (ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁকে দেখে মনে হচ্ছে, মেট্রোর কামরাই যেন তাঁর ব্যক্তিগত স্পা।  এর নেপথ্যে রয়েছে কোনও প্রচারমূলক কৌশল? সেই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। 

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী মেট্রোর আসনে বসে রয়েছেন। তাঁর পরনে সাদা বাথরোব, মাথায় জড়ানো তোয়ালে। চোখের নীচে রয়েছে আন্ডার-আই প্যাচ। শুধু তাই নয়, সফরের মধ্যেই নিজের রূপচর্চায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তাঁকে। আশপাশের যাত্রীদের কাছে এমন দৃশ্য যে বেশ অস্বাভাবিক, তা তাঁদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে। ভিডিয়োটি সামনে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ মজার ছলে প্রশ্ন করেছেন, তরুণী কি স্নান সেরেই সোজা মেট্রোয় উঠে পড়েছেন? আবার কেউ কেউ প্রকাশ্যে এমন পোশাকে যাতায়াতের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রথম দিকে ভিডিয়োটিকে দিল্লি মেট্রোর বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। তবে ভিডিয়োর ভিতরে থাকা কিছু দৃশ্য নতুন প্রশ্ন তুলেছে। মেট্রোর কামরায় লাগানো একটি স্ক্রিনে ‘Motilal Oswal Malad West’ লেখা দেখা গিয়েছে। সেই সূত্র ধরে ভিডিয়োটি মুম্বই মেট্রোর ইয়েলো লাইনের হতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

ভিডিয়োটির নেপথ্যে কী রয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। ভিডিয়োর পিছনের গান এবং পুরো আয়োজন দেখে অনেকে এটিকে কোনও ব্র্যান্ডের প্রচারমূলক কনটেন্ট বলে মনে করছেন। তাঁদের ধারণা, সোশ্যাল মিডিয়ায় নজর কাড়তেই হয়তো এমন অভিনব কাণ্ড ঘটানো হয়েছে। ফলে এটি কোনও ব্র্যান্ডের প্রচার, নাকি বাস্তব ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা