‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকা থেকে দেশে ফিরছিলেন ভারতীয় দম্পতি। ব্যাগ গোছানো, শেষ মুহূর্তের ব্যস্ততা-সবই প্রায় শেষ। এমন সময় বাড়ির সামনে এসে দাঁড়ালেন প্রতিবেশী এক আমেরিকান মহিলা। ভেবেছিলেন, স্রেফ বিদায় জানাবেন। কিন্তু সেই বিদায় যে এতটা আবেগঘন হয়ে উঠবে, তা বোধহয় কেউই ভাবেননি।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দম্পতির কাছে এসে প্রথমে তাঁদের জড়িয়ে ধরেন ওই মহিলা। তার পরই চোখের জল ধরে রাখতে পারেননি। কাঁদতে কাঁদতে বার বার বলতে থাকেন, ‘তোমাদের খুব মনে পড়বে।’ দম্পতিও আবেগ সামলাতে পারেননি। হাসিমুখে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু কিছুতেই যেন ছাড়তে চাইছিলেন না প্রতিবেশী। দীর্ঘ আলিঙ্গনের মধ্যেই বার বার ফিরে আসছিল কান্না। কয়েক মুহূর্তের সেই দৃশ্যেই যেন ধরা পড়ল দুই পরিবারের দীর্ঘ দিনের সম্পর্ক। ভাইরাল ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিজয় কোক্কেরাগাড্ডা। জানা গিয়েছে, এক বন্ধু গোপনে গোটা ঘটনাটি ভিডিয়ো করেছিলেন। সেই সময় দম্পতি বিষয়টি বুঝতেই পারেননি। পরে তাঁদের ভিডিয়োটি দেখানো হয়। ডেট্রয়েট বিমানবন্দরের পথে রওনা হওয়ার আগে সেই শেষ মুহূর্তের স্মৃতি তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

 

দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতিও আলাদা। তবু পাশাপাশি থাকতে থাকতে যে সম্পর্ক তৈরি হয়েছিল, বিদায়ের মুহূর্তে তারই প্রকাশ ঘটল। ভিডিয়োটি দেখে নেটমাধ্যমের অনেকেই নিজেদের বিদেশে থাকার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। কেউ বলেছেন, এমন ভালবাসার প্রতিবেশী পাওয়া সত্যিই ভাগ্যের। আবার কেউ মনে করিয়েছেন, দূরত্ব বাড়লেও আন্তরিক বন্ধুত্বের টান কখনও ফুরোয় না। সাধারণ একটি বিদায়ই হয়ে উঠেছে দুই পরিবারের আজীবনের স্মৃতি।

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড