ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ ছেলেকে সুস্থ করে তুলতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মা। কিন্তু ছেলের চিকিৎসার জন্য এসে শেষ পর্যন্ত হাসপাতালের মেঝে পরিষ্কার করতে তা ভুলেও ভাবেননি বৃদ্ধা। মধ্যপ্রদেশের দমোহ জেলা হাসপাতালের একটি ভাইরাল ভিডিও ভাইরাল হয়েছে। তা নিয়েই উঠেছে বিতর্কের ঝড়। অভিযোগ উঠেছে, ডায়রিয়ায় আক্রান্ত ছেলের চিকিৎসা চলাকালীন বৃদ্ধা মাকে হাসপাতালের মেঝে পরিষ্কার করতে বলা হয়। বৃদ্ধাকে হেঁট হয়ে মেঝে পরিষ্কার করতেও দেখা গিয়েছে।  ভিডিও সামনে আসতেই হাসপাতালের কর্মীদের দায়িত্ববোধ ও মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।  

কী ঘটেছিল দমোহ জেলা হাসপাতালে?

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের তেজগড় এলাকার সিমারিয়া গ্রামের বাসিন্দা ৫৮ বছর বয়সি হালকি  তাঁর ডায়রিয়ায় আক্রান্ত ছেলেকে নিয়ে দমোহ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। চিকিৎসা চলাকালীন অসুস্থ ছেলের মলত্যাগের কারণে ওয়ার্ডের মেঝে নোংরা হয়ে যায়। অভিযোগ, সেই নোংরা পরিষ্কার করার দায়িত্ব হাসপাতালের সাফাইকর্মীদের না দিয়ে  হাসপাতাল কর্তৃপক্ষ  বৃদ্ধা মাকেই মেঝে পরিষ্কার করতে বলে। কেন তাঁকে এই কাজ করতে হচ্ছে, প্রশ্ন করা হলে বৃদ্ধা জানান, হাসপাতালের কর্মীরাই তাঁকে পরিষ্কার করতে বলেছেন। যদিও ঠিক কোন পরিস্থিতিতে তাঁকে এই কাজ করতে হয়েছিল। 


আরও পড়ুন: মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

ঘটনাটি ঘিরে হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।  সূত্রের খবর, দমোহ জেলা হাসপাতালে তিন জন সুপারভাইজার-সহ মোট ৫৫ জন সাফাইকর্মী নিয়োজিত রয়েছেন। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতি মাসে প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা খরচ হয় বলেও জানানো হয়েছে। তা সত্ত্বেও কেন এক অসুস্থ রোগীর মাকে মেঝে পরিষ্কার করতে হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন বহু নেটিজেন। হাসপাতালের কর্মীদের দায়িত্ববোধ, রোগীর পরিবারের প্রতি আচরণ এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও উঠেছে।

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেও পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক