সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: শ্রেণিকক্ষের আসনে বসা নিয়ে বচসা। সেই বচসা গড়াল হাতাহাতিতে। সহপাঠীর হাতে মার খেয়ে ক্লাসরুমের মেঝেতেই লুটিয়ে পড়ল এক ছাত্রী। ওই ভয়ঙ্কর দৃশ্য বন্দি হয়েছে ক্লাসরুমে থাকা সিসি ক্যামেরায়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ঘটনার ভিডিও। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের কেজিএফ (KGF) শহরের মহাবীর জৈন কলেজে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের বেঞ্চে বসা নিয়ে এক ছাত্রীর সঙ্গে বাকি সহপাসঠীদের মধ্যে বচসা চলছে। সেই বচসার সময় কয়েকজন সহপাঠী ওই ছাত্রীকে নিয়ে উপহাস শুরু করে। বেশ কয়েকজন শিক্ষার্থী ওই ছাত্রীর দিকে এগিয়ে আসে। এরপর ওই ছাত্রী হামলায় উদ্যত এক ছাত্রকে চড় মারে। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই ছাত্র প্রথমে সরে গিয়ে বিষয়টি এড়ানোর চেষ্টা করলেও, পরবর্তীতে ছাত্রিটিকে বেশ কয়েকবার আঘাত করে। এর পরেই জ্ঞান হারিয়ে শ্রেণিকক্ষের মেঝেতে লুটিয়ে পড়ে ছাত্রীটি। ক্লাসরুমে হাজির অন্যান্য পড়ুয়ারা কার্যত হতচকিত হয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সম্বি‍ৎ ফিরে পেয়ে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে মেঝেতে লুটিয়ে পড়া ছাত্রীটিকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। ফলে তড়িঘড়ি ছাত্রীটিকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর, রবার্টসনপেট পুলিশ অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান