মাত্র ৪ সেকেন্ডেই রুবিকস কিউব সমাধান! বিশ্ব রেকর্ড ৬ বছরের খুদের, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: রুবিকস কিউব সমাধান করতে যেখানে বড়দেরই হিমশিম খেতে হয়। সেখানে মাত্র কয়েক সেকেন্ডেই জটিল এই ধাঁধার সমাধান করে তাক লাগিয়েছে চিনের ছয় বছরের এক খুদে। লিয়ান ইউনঝি, আদর করে ‘ঝিঝি’ নামে ডাকা হয়। মহিলাদের 3×3 রুবিকস কিউবের গড় সমাধানের ক্ষেত্রে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। 

চেংডুর বাসিন্দা লিয়ান চলতি মাসে উহান ও গুয়াংঝুতে ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশন অনুমোদিত দুটি প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানেই তার অসাধারণ গতি নজর কাড়ে। একটি প্রতিযোগিতার তার গড় সময় ছিল ৪.৫২ সেকেন্ড। অন্য প্রতিযোগিতায় আরও দ্রুত। মাত্র ৪.২৭ সেকেন্ডের গড় সময় নথিভুক্ত করে সে। স্পিডকিউবিং প্রতিযোগিতায় সাধারণত একজন প্রতিযোগীকে একাধিকবার কিউব সমাধান করতে হয়। সেই প্রচেষ্টাগুলির সময়ের ভিত্তিতেই গড় হিসাব করা হয়। সেই নিয়মে লিয়ানের ৪.২৭ সেকেন্ডের পারফরম্যান্সই তাকে মহিলা বিভাগে নতুন রেকর্ডের জায়গায় পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে চিনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। 

আরও পড়ুন: পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাথায় লাল হেয়ারব্যান্ড পরা ছোট্ট লিয়ান অত্যন্ত দ্রুত হাতে কিউব ঘুরিয়ে চলেছে। কয়েক মুহূর্তের মধ্যেই কিউবের সব দিকের রঙ মিলে যেতেই সেটি টেবিলের উপর রেখে আনন্দে হাততালি দিতে দেখা যায় তাকে। তবে এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ অনুশীলন। প্রতিদিন প্রায় দু থেকে তিন ঘণ্টা রুবিকস কিউব নিয়ে অনুশীলন করে লিয়ান। ইতিমধ্যেই ১,৩০০-র বেশি অ্যালগরিদম শিখে ফেলেছে সে। লিয়ানের মা লিন ইয়াংজি জানিয়েছেন, ছোটবেলায় নাচ ও গানের মতো বিভিন্ন বিষয়ে ক্লাস করার সময়ই প্রথম রুবিকস কিউব নিয়ে বেশ আগ্রহী ছিল। পরে তিনি বুঝতে পারেন, এই খেলাটি শুধু বিনোদনের জন্য নয়, শিশুর একাধিক মানসিক দক্ষতা বিকাশেও সাহায্য করতে পারে। তার মায়ের মতে, রুবিকস কিউব সমাধান মানে শুধু দ্রুত কিছু সূত্র মুখস্থ করে প্রয়োগ করা নয়। এর জন্য প্রয়োজন মনোযোগ, স্মৃতিশক্তি, যুক্তি দিয়ে সমস্যা সমাধানের ক্ষমতা এবং একই বিষয়কে বিভিন্ন দিক থেকে দেখার দক্ষতা। মাত্র ছয় বছর বয়সেই লিয়ানের সংগ্রহে জায়গা করে নিয়েছে অসংখ্য ট্রফি। বিশ্ব রেকর্ডের এই কৃতিত্বের পর সোশ্যাল মিডিয়ায়ও তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। ছোট্ট বয়সে তার এই অসাধারণ গতি এখন রুবিকস কিউবের দুনিয়ায় নতুন করে নজর কেড়েছে।   

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের