ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিনই কত কিছু ভাইরাল হয়! কোনও ভিডিও চোখে জল এনে দেয়, কোনওটা আবার মুহূর্তে মন ভাল করে দেয়। কিছু দৃশ্য দেখে হাসি চেপে রাখা দায়, আবার কিছু ঘটনা রাগে ফুঁসিয়ে তোলে নেটিজেনদের। ঠিক তেমনই এবার বেঙ্গালুরুর একটি ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া। অটোভাড়া নিয়ে বচসা, আর সেই বচসা থেকেই প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই তরুণী ও অটোচালক। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে অটোচালকের সঙ্গে দুই তরুণীর প্রথমে কথা কাটাকাটি শুরু হয় , তারপরই শুরু হাতাহাতি। প্রকাশ্য রাস্তায় একে অপরের দিকে তেড়ে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনজনই।  পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সেখানে উপস্থিত অন্য এক মহিলা এগিয়ে এসে তিনজনকে থামানোর চেষ্টা করেন।  জানা গিয়েছে, সোমবার দুপুরে বেঙ্গালুরুর এইচএসআর লেআউটের থার্ড সেক্টরে ঘটনাটি ঘটে। কোনও এক পথচারী গোটা ঘটনার ভিডিও মোবাইলবন্দি করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় আলোচনা। ভিডিওটি সামনে আসার পরেই পুলিশের হস্তক্ষেপের দাবি জানান নেটিজেনদের একাংশ। বিষয়টি নজরে আসতেই বেঙ্গালুরুর এইচএসআর লেআউট থানার পুলিশ দুই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। তাঁদের থানায় এসে  অভিযোগ দায়ের করতে বলা হয়। তবে আপাতত অভিযোগ জানাতে রাজি হননি তাঁরা। পুলিশের কাছে এক-দু’দিন সময় চেয়েছেন বলে জানা গিয়েছে।


 

আরও পড়ুন: নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

অন্যদিকে, ঘটনার সঙ্গে জড়িত অটোচালককেও চিহ্নিত করেছে পুলিশ। চালকের দাবি, দুই তরুণী তাঁর অটো ভাড়া করেছিলেন। কিন্তু ভাড়া মেটানো নিয়ে তাঁদের সঙ্গে বচসা শুরু হয়। চালকের আরও অভিযোগ, দুই তরুণী মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরা তাঁকে গালিগালাজ করেন এবং ভাড়া দিতে অস্বীকার করেন। এরপর প্রথমে তাঁর উপর হামলা চালানো হয় বলে দাবি অটোচালকের। পাল্টা আত্মরক্ষার জন্য তিনিও তাঁদের মারধর করেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি।

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা, জমি দেবে সরকার, বড় ঘোষণা শুভেন্দুর

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ