হাসপাতালে যাওয়ার পথে প্রসবযন্ত্রণা, বাইকেই সন্তানের জন্ম দিলেন ভিয়েতনামের মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্তানকে পৃথিবীর আলো দেখানোর লড়াইটা শুরু হয়েছিল হাসপাতালের দরজায় পৌঁছনোর আগেই। প্রসবযন্ত্রণায় কাতর এক অন্তঃসত্ত্বা হাসপাতালের বেডে পৌছনোর সুযোগও পেল না। বাইকের পিছনের আসনেই জন্ম নিল তার সন্তান। ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের থাই নগুয়েন প্রদেশে।

স্থানীয় সূত্রে খবর, ২৫ বছরের ওই মহিলা তখন গর্ভাবস্থার ৩২ সপ্তাহে। আচমকাই তীব্র পেটব্যথা শুরু হয়। সময় নষ্ট না করে স্বামী তাঁকে মোটরবাইকে চাপিয়ে ফুলুয়ং হাসপাতালের উদ্দেশে রওনা দেন। হাসপাতাল প্রায় এসেই গিয়েছিল। কিন্তু প্রসববেদনার সঙ্গে সেই দৌড়ে আর পেরে ওঠেননি তিনি। হাসপাতালের প্রবেশ দরজার সামনেই মোটরবাইকের পিছনের আসনে জন্ম নেয় এক শিশুপুত্র। মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যে দেখা যায়, নবজাতককে নিয়ে বাইক থেকে নামছেন মা। তখনও শিশুর নাড়ি কাটা হয়নি।হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ছুটে আসেন। প্রথমে মাকে সাবধানে বাইক থেকে নামিয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়, যাতে সদ্যোজাতের উপর কোনও চাপ না পড়ে। তার পর শিশুটিকে কাপড়ে জড়িয়ে উষ্ণ রাখা হয়। নাড়ি কেটে মা ও সন্তানকে দ্রুত প্রসূতি বিভাগে নিয়ে যাওয়া হয়।

 

View this post on Instagram

 

 

আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

চিকিৎসকদের দাবি, নির্ধারিত সময়ের আগেই জন্ম হওয়ায় শিশুটির ওজন প্রায় ২ কিলোগ্রাম। জন্মের পর নিয়মমাফিক প্রয়োজনীয় টিকাও দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও সন্তান দু’জনেই এখন স্থিতিশীল। সময়ের আগে জন্ম হওয়ায় শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হলেও তার শারীরিক অবস্থা ভাল বলেই জানিয়েছেন চিকিৎসক। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম