হিন্দিতে শপথ নিয়ে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন স্লোগান তুললেন ‘জয় বাংলা’

সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই শপথ নিলেন আসানসোলের সাংসদ। আর এই দিনেই তিনি বুঝিয়ে দিলেন, ‘বাংলা আমার দৃপ্ত স্লোগান’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা প্রীতিতে বাধা নয় ভাষা। ভিনভাষী হয়েও বাংলার জয়জয়কার করলেন তৃণমূল (TMC) সাংসদ (MP) শত্রুঘ্ন সিনহা (SHATRUGHNA SINHA)। হিন্দিতে শপথগ্রহণ করেও স্লোগান তুললেন ‘জয় বাংলা’। সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই শপথ নিলেন আসানসোলের সাংসদ। আর এই দিনেই তিনি বুঝিয়ে দিলেন, ‘বাংলা আমার দৃপ্ত স্লোগান’।

শপথগ্রহণ করেছিলেন নিজের মাতৃভাষা হিন্দিতেই। আর শেষে স্লোগান তুললেন ‘জয় বাংলা’ (JAY BANGLA)। বুঝিয়ে দিলেন বাংলার জন্য কাজ করতে এসে তিনি হয়ে উঠেছেন বাংলা ও বাঙালির আপনজন। আর তাঁর স্লোগানের পরেই হাততালি দিয়ে ওঠেন তৃণমূল সাংসদরা। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গাঁধি সহ কংগ্রেস সাংসদরা। তাঁর সঙ্গে করমর্দন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়িও।

এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান লোকসভার স্পিকার ওম বিড়লা। সোমবার বাদল অধিবেশন শুরুর দিনে তিনি সংসদ চত্ত্বরে প্রবেশ করেন লাল চেক শার্ট, কালো হাফ হাতা জ্যাকেট, কালো প্যান্ট ও কালো সানগ্লাস পরে। সংসদ কক্ষে ঢোকার আগে খুলে রেখেছিলেন সানগ্লাস। তারপরেই নির্ধারিত সময়ে শপথবাক্য পাঠ করেন। সব শেষে বলে ওঠেন, ‘জয় হিন্দ, জয় বাংলা’। বুঝিয়ে দিতে চান, তিনি অবাঙালি হলেও বাংলার আপনজন। এরপরে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সাংসদ। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন থাকায় সোমবার দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি থাকে অধিবেশন।

এদিন সাংসদ জানিয়েছেন, তিনি আগামী ২০ তারিখ ফিরবেন কলকাতায়। তারপর যোগ দেবেন ২১ জুলাইয়ে (21 July) তৃণমূলের মঞ্চে। এই কথা অবশ্য বাংলাতেই বলেছেন তিনি।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!