‘এইসব খবর কোথা থেকে পান’, অল্লুর সঙ্গে অভিনয়ের খবরে বেজায় চটলেন মনোজ বাজপেয়ী

বিরক্ত মনোজ বাজপেয়ী। বলেন ''এইসব খবর কোথা থেকে পান আপনারা?''

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অল্লু অর্জুন খ্যাত ‘পুষ্পাঃ দ্য রাইজ’ ছবির দ্বিতীয় ভার্সন অর্থাৎ ‘পুষ্পাঃ দ্য রুল’ এ নাকি দেখা মিলবে অভিনেতা মনোজ বাজপেয়ীর। শুধু তাই নয় তাঁকে নাকি দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়? এই নিয়েই এদিন সকাল থেকে এই খবরে চলছে জোর জল্পনা। এবার তা নিয়ে মুখ খুললেন অভিনেতা স্বয়ং।

সংবাদ মাধ্যমের তরফে এই নিয়ে তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দিলে পরে রীতিমত বিরক্ত হন মনোজ বাজপেয়ী। বলেন ”এইসব খবর কোথা থেকে পান আপনারা?” শোনা যাচ্ছে এবারে পুষ্পাঃ দ্য রুলস এর বিস্তার লাভ করতে চলেছে নাকি আন্তর্জাতিক স্তরে। শুধু তাই নয় অল্লু ও ফাহাদ ফাসিলের মধ্যেও নাকি হবে এই ছবির দৌলতে জোর টক্কর। আগামী মাস থেকে অর্থাৎ অগস্ট থেকে শুরু হবে এই ছবির শুটিং। 

বলে রাখা ভাল একসময়ে দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। সংবাদমাধ্যমের সামনে বলতে গিয়ে অভিনেতা বলেছেন, আমি কখনও ছবির বাজেট দেখে নয় বরং ভালো গল্পের ছবির জন্য অপেক্ষা করি। ছবির বাজেট ৩০০ কোটি, ৫০০ কোটি বা ১০০০ কোটিতে বানানো তা নিয়ে আমার কোনও মাথাব্যাথা নেই। আর এখন সব ছবির শুধু বাজেট নিয়েই আলোচনা হয়। 

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী