চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালী সংক্রান্ত আলোচনায় ক্ষোভ বাড়ছে বিশ্বভারতীতে

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্র স্মৃতিধন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়(Viswabharati University) চিরকালই ‘ব্রাহ্ম’ মতে আস্থা রেখে এসেছে। সেই মতে আস্থা রেখেই সেখানে উপাসনা কক্ষ হিসাবে কাঁচঘর গড়ে তোলা হলেও সেখানে কোনও দেবতার মূর্তি রাখা হয়নি। কিন্তু এই বিশ্বভারতীতেই এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালী (Kali)পুজো বিষয়ক আলোচনা চক্র আয়োজন করেছে। এদিন অর্থাৎ সোমবার থেকেই সেই আলোচনা চক্র শুরু হয়েছে। আর তার জেরে এদিন সকাল থেকেই টানটান উত্তেজনা শান্তিনিকেতন(Shantiniketan) সহ বিশ্বভারতী জুড়ে। এদিন কালীপুজো বিষয়ক আলোচনা চক্রের আসর বসেছে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সেমিনার হলে। উপস্থিত রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও শ্রীসারদাত্মানন্দ মহারাজ। শেষেরজনই এদিনের অনুষ্ঠানের মূল বক্তা। কিন্তু এই আলোচনা চক্র নিয়েই পারা চড়ছে বিশ্বভারতীতে।

জানা গিয়েছে, ‘ব্রাহ্ম’ বিশ্বভারতীতে কালীপুজো বিষয়ক আলোচনা চক্র নিয়ে ক্ষুব্ধ শান্তিনিকেতনের আশ্রমিকেরা এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা(Students)। তাঁরা বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। আশ্রমিকদের দাবি, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর নির্জন প্রকৃতির মাঝে নিরাকার ব্রহ্মের উপাসনার জন্য শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। কোনও দেবদেবীর আরাধনা বা মূর্তিপুজো এখানে হয় না। সেখানে কালীপুজোর রীতি নিয়ে কেন আলোচনা সভার আয়োজন করা হবে? আর কেনই বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আয়োজন করবে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী বিশ্বভারতীর ব্রাহ্মবাদকে খণ্ডন করতে উঠে পড়ে লেগেছে?’ শেষ খবর পাওয়া অনুযায়ী এই আলোচনা চক্রের জেরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সেমিনার হলের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ায়দের সংগঠন। উল্লেখ্য, এর আগেই এই আলোচনা চক্র যাতে না হয় তার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। এখন দেখার বিষয় এই ঘটনার জেরে আবারও বিশ্বভারতীতে অচলাবস্থা নেমে আসে কিনা।

Published by:

Share Link:

More Releted News:

LIVE

মাথাভাঙায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ, প্রতিবাদে অবস্থান  বিক্ষোভ বনগাঁ উত্তরের পদ্ম প্রার্থীর

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ