চলছে গবেষণা, ভারত দ্রুত পাবে মাঙ্কিপক্সের টিকা: সেরামকর্তা

স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে ক্রমেই বাড়ছে মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সেরামকর্তা আদর পুনাওয়ালা (CEO of Serum) বলেন, এই ভাইরাসের জন্য টিকা তৈরির  কাজ চলছে। আশা করা যায় কিছুদিনের মধ্যে দেশবাসী মাঙ্কিপক্সের টিকা পাবে।

সেরামকর্তা মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের (Union Health Minister) সঙ্গে দেখা করেন। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি  বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অত্যন্ত ইতিবাচক। মাঙ্কিপক্সের ভ্যাকসিন (vaccine)  তৈরির কাজ চলছে। আশা করা যায় খুব কম সময়ের মধ্যেই আমরা দেশবাসীকে মাঙ্কিপক্স ভাইরাসের টিকা উপহার দিতে পারব।   টিকা তৈরির ব্য়াপারে নোভোভ্যাক্সের (Novovax) সঙ্গে ম্যাসেঞ্জার আরএনএ (messenger RNA or mRNA)  তৈরি করে দেওয়া নিয়ে কথা হয়েছে। আমরা দেখতে চাইছি, টিকার চাহিদা কতটা। পাশাপাশি মাঙ্কিপক্সের সংক্রমণ আগামী কয়েক মাসের মধ্যে কতটা হ্রাস পায়। 

উল্লেখ করা যেতে পারে, মাঙ্কিপক্সে (Monkeypox)ভারতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।  পাশাপাশি ঘটেছে মৃত্যু। দেশে এখনও পর্যন্ত মোট আটজন (total eight) আক্রান্ত হয়েছেন (এই খবর লেখা পর্যন্ত)। বেঙ্গালুরুতে বিশেষ পদক্ষেপ করা হয়েছে। বিমানবন্দরেই তৈরি করা হয়েছে অস্থায়ী পরীক্ষা শিবির (testing centre) । পরীক্ষার রিপোর্টে পজিটিভ এলে তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।  

রাজধানীতে (Capital) মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্ত একজন নাইজেরীয় নাগরিক (Nigerian Citizen)। যদিও ভারত সফরের আগে তাঁর অন্য দেশ সফরের রেকর্ড নেই। এমনকী ভারতের অবতরণের পর আক্রান্ত ব্য়ক্তি অন্য কোনও রাজ্যও সফর করেননি। তারপরেও তাঁর মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে চিকিৎসকমহল উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে সেরামকর্তা (CEO of Serum) আদর পুনাওয়ালার আশ্বাস নিঃসন্দেহে ইতিবাচক বার্তা।  

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন