এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর প্রথম একাদশে ঢুকলেন বাবুল সুপ্রিয়

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর যে তিনি প্রিয়পাত্র এবং তাঁরও যে শ্রদ্ধার স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় (BABUL SUPRIYO) তা বুঝিয়ে দিয়েছিলেন ‘নন্দনে ঝালমুড়ি’ বক্তব্যেই। বিজেপি ছেড়ে আসার সময় বাবুল সুপ্রিয় বলেছিলেন, তিনি থাকতে চান মুখ্যমন্ত্রীর প্রথম একাদশে। এতদিনে সেই আশা পূরণ হল গায়কের। পূর্ণ মন্ত্রী হিসেবে আজ রাজভবনে শপথ নিলেন তিনি।

বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ে ২০ হাজারেরও বেশি ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন বাবুল সুপ্রিয় বড়াল। প্রার্থী হয়েছিলেন বালিগঞ্জ কেন্দ্রের। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। প্রসঙ্গত, গত বছরের ১৮ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি।

এর আগে বাবুল সামলেছেন আসানসোলের সাংসদ এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী পদ। এবার রাজ্যসভার পূর্ণ মন্ত্রী হলেন তিনি। মুখ্যমন্ত্রীর ‘প্রথম একাদশে থাকার স্বপ্ন’ পূরণ হল তাঁর। এদিন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন- প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ এবং স্নেহাশিস চক্রবর্তী।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ