কেন শাহরুখের ‘মন্নতে’? উত্তর দিলেন এনসিবির গোয়েন্দারা

তবে প্রমোদতরী ড্রাগ কাণ্ডে একের পর এক নতুন তথ্য উঠে আসছে। শাহরুখ পুত্রের চ্যাট ধরেই এবার তদন্তের মুখোমুখি চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই নিজের ছেলেকে দেখতে মুম্বই-এর আর্থার রোড জেলে হাজির হন শাহরুখ খান। দীর্ঘ ১৫ মিনিট তাঁর সঙ্গে কথা বলেন ও দেখা করেন শাহরুখ খান। তারপরেই ছোট গাড়ি করে বাড়িতে চলে যান বাদশা। এরপরেই দেখা যায় মাদক কাণ্ডে তদন্ত করা এনসিবি আধিকারিকরা শাহরুখের বাড়ি ‘মন্নত’ হাজির হয়েছেন। জল্পনা শুরু হয় তাহলে কী মাদক কাণ্ডে শাহরুখকে তল্লাশি করবে এনসিবি। যদিও সংবাদমাধ্যমে এনসিবি আধিকারিকরা জানিয়ে দেন, ‘তদন্ত চলছে। এনসিবি যখন কোনও ব্যক্তির বাড়িতে যায় তার অর্থ এটা নয়, যে তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এ ছাড়াও বিভিন্ন তথ্য যাচাই-এর ব্যাপার থাকে।’

কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার তরফে ‘মন্নত’ তল্লাশি চালানোর কথা জানাজানি হতেই হইচই পড়ে যায় গোটা দেশে। যদিও এগুলো শুধুমাত্র আরিয়ানের জন্যই কিছু তথ্য সংগ্রহের কাজ বলে জানা গিয়েছে। ‘মন্নত’ আরিয়ানের বাসভবন তাই কিছু তথ্য নেওয়ার ছিল গোয়েন্দাদের। সেই কারণেই বৃহস্পতিবার দুপুরে শাহরুখের বাড়িতে যান এনসিবি আধিকারিকরা। মুম্বই-এর প্রমোদতরীতে ড্রাগ কাণ্ডে গ্রেফতার হন আরিয়ান খান। তারপর থেকেই মুম্বই-এর আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান। বৃহস্পতিবার সকালে বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদনের জন্য বিচারপতির কাছে আর্জি জানান শাহরুখের আইনজীবী। বিচারপতি জানান, ২৬ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে। মূলত নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই আর্জি জানিয়েছেন শাহরুখের আইনজীবী।

তবে প্রমোদতরী ড্রাগ কাণ্ডে একের পর এক নতুন তথ্য উঠে আসছে। শাহরুখ পুত্রের চ্যাট ধরেই এবার তদন্তের মুখোমুখি চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে