তাইওয়ানের পাশে দাঁড়ানোয় জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করল চিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান নিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের দাদাগিরি কোনওভাবেই মেনে নেবে না বেজিং, ফের একবার তা বুঝিয়ে দিল। কম্বোডিয়ায় আশিয়ান সম্মেলনের ফাঁকেই জাপানের বিদেশ মন্ত্রী ( Japanese Foreign Minister) হোসিমাসা হায়াশি’র (Yoshimasa Hayashi) সঙ্গে বৈঠকে বসার কথা ছিল চিনের বিদেশ মন্ত্রী (China’s Foreign Minister ) ওয়াং ইয়ির (Wang Yi )। কিন্তু তাইওয়ান নিয়ে বুধবার জি-৭ ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বিতর্কিত বিবৃতির কারণে ওই বৈঠক বাতিল করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিইং (Hua Chunying)।

মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি সফরের পরেই তাইওয়ানের বিরুদ্ধে করা পদক্ষেপের পথে হেঁটেছে চিন। একদিকে যেমন তাইওয়ানের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমনই দ্বীপখণ্ড ঘিরে সামরিক মহড়াও শুরু করেছে লালফৌজ। তাইওয়ানের পক্ষ থেকে এদিন অভিযোগ করা হয়েছে, চিনের পক্ষ থেকে দ্বীপপুঞ্জ লক্ষ্য করে ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বুধবারই জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের পক্ষ থেকে এক বিবৃতিতে, তাইওয়ানের সঙ্গে সঙ্ঘাতের রাস্তা থেকে সরে এসে শান্তি স্থাপনের জন্য চিনকে অনুরোধ জানানো হয়। ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন জাপানের বিদেশ মন্ত্রী হোসিমাসা হায়াশি।  

আর তাতেই চটেছে চিনের বিদেশ মন্ত্রক। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিইং (Hua Chunying) বলেন, ‘তাইওয়ান নিয়ে কোনও দেশের জ্ঞান আমরা শুনব না। কেননা, তাইওয়ান চিনের ভূখণ্ড। সেই ভূখণ্ড রক্ষায় যত রকমের পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হবে। অযাচিত মন্তব্যের কারণে জাপানের বিদেশ মন্ত্রীর সঙ্গে আমাদের বিদেশ মন্ত্রীর বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর