ভাইরাল হতে গিয়ে বেজায় অসুস্থ উরফি, ভর্তি হাসপাতালে

উরফির এই অসুস্থতার খবরে রীতিমত মন খারাপ তাঁদের। দ্রুত সুস্থ হয়ে উঠুক সে এমনটাই প্রার্থনা করছেন উরফি ভক্তরা।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অদ্ভূত অদ্ভূত পোশাক আর নানা ধরণের অঙ্গভঙ্গি করে মাঝেমাঝেই খবরের শিরোনামে আসেন উরফি জাভেদ। তাঁর কাছে নিত্যনতুন ভঙ্গিমায় নানা পোশাকে নিজেকে সাজিয়ে তোলাই হল তাঁর কাছে সবথেকে পছন্দের বিষয় তা তাঁর ভিডিও ও ছবি দেখে বোঝা যায়। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় সেই ছবি। কিন্তু এবার উরফিভক্তদের জন্য খুবই খারাপ খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উরফি জাভেদ।  

কী হয়েছে উরফির? কেন এই হাল তাঁর? সোশ্যাল মিডিয়ায় উরফি নিজেই জানিয়েছেন তার কারণ, জানিয়েছেন যে নিজের শরীরের প্রতি অবহেলার জেরেই তাঁর এই অসুস্থতা। ইতিমধ্যেই ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন উরফি। আর তাতে দেখা যাচ্ছে হাসপাতালের পোশাক পরে সামনে খাবারের থালা নিয়ে বসে রয়েছেন উরফি। তাঁর মুখের অভিব্যক্তি বলছে তাঁর সেই খাবার একেবারেই মুখে রুচছে না। মুখ বেজার তাঁর। সেই ছবি দিয়ে উরফি ক্যাপশনে লিখেছেন, এখানে থাকাকালীন আমি অনেক বেশি সময় পেয়েছি নিজের জন্য। আমি আমার স্বাস্থ্যের যত্ন নিইনি। আর তাই আমার আজ এই অবস্থা। 

জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই নাকি প্রচন্ড অসুস্থ উরফি। ধুম জ্বর হয়েছে তাঁর। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন উরফি। করা হয়েছে রক্তপরীক্ষা। সেই রিপোর্ট এখনও আসেনি। এলেই জানা যাবে ঠিক কী হয়েছে তাঁর? বিগ বস ওটিটি খ্যাত মডেল উরফি জাভেদ এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। কখনো সেফটিপিন এর জামা কখনও আবার চেন দিয়ে বানাও পোশাক কখনও আবার শুধুমাত্র চুল দিয়ে ঢাকা স্তনযুগল আর এসব করেই নেটপাড়ায় রীতিমত ভাইরাল উরফি। আর তাঁর এই ছবি ও রিল ভিডিওগুলি বেশ জনপ্রিয় নেটিজেনদের কাছে। আর তাই উরফির এই অসুস্থতার খবরে রীতিমত মন খারাপ তাঁদের। দ্রুত সুস্থ হয়ে উঠুক সে এমনটাই প্রার্থনা করছেন উরফি ভক্তরা।  

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়