আশা ভোঁশলে এবার মাস্টার শেফ, দেখুন সেই ভিডিও

গান গাওয়ার পাশাপাশি রান্নাবান্নাতেও তিনি সিদ্ধহস্ত। আর এবার নিজের রেস্তোরাঁতে রেঁধে ফেললেন' আশা তাই'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ এই প্রবাদ বাক্যকে আরও একবার সত্যি প্রমাণ করলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী (Legendary Singer) আশা ভোঁশলে (Asha Bhonsle)। তাঁর গলায় মা সরস্বতীর বাস। কিন্তু ঘরকন্নাও যে তিনি অসাধারণভাবে করতে পারেন তা বিলক্ষণ জানেন সকলে। এবার সেই ছবিই ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়। গান গাওয়ার পাশাপাশি রান্নাবান্নাতেও তিনি সিদ্ধহস্ত। আর এবার নিজের রেস্তোরাঁতে রেঁধে ফেললেন’ আশা তাই’। 

বলে রাখা ভালো দুবাইতে নিজের রেস্তোরাঁ খুলেছেন আশা। গত ২০ বছর ধরে হসপিটালিটি বিজনেসে রয়েছেন তিনি। দুবাই, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে রয়েছে তাঁর রেস্তোরাঁ। সে দেশে বেড়াতে গেলে কিংবা সেখানে থাকা প্রবাসী ভারতীয়রা এই রেস্তোরাঁয় ঢুঁ মারতে ভোলেন না। বিদেশে থেকেও ভারতীয় খাবারের স্বাদ নিতে তাঁরা পৌঁছে যান সেখানেই। তবে শুধুই যে ভারতীয়রাই আসেন সেখানে এমনটা নয় বহু বিদেশিও সেখানে আসেন। 

গান গেয়ে শ্রোতার মন ভোলানোর পাশাপাশি নিজের রান্না দিয়েও যে সুর সম্রাজ্ঞী আশা ভোঁশলে মানুষের মন জিতে নিতে পারেন তার প্রমাণ মিলল এদিন তাঁর এই ভিডিওতেই। অতিথি আপ্যায়নে তিনি ঠিক কতটা সুনিপুণ তা ধরা পড়ল এই ভিডিওটিতে। সেখানেই দেখা গেল রান্না করতে করতে সেই রান্নার ঘ্রাণ নিচ্ছেন আশা জি। খাবারের গন্ধ দেখে বোঝার চেষ্টা করছেন ঠিক কিরকম হয়েছে তাঁর হাতের রান্না।  

 

View this post on Instagram

 

A post shared by Asha Bhosle (@asha.bhosle)

ইতিমধ্যেই গায়িকার নাতনি জানাই ভোঁশলে ইন্সটাগ্রামে ঠাকুমার দুবাইয়ের রেস্তোরাঁর এই ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে শেফের অ্যাপ্রন পরে রান্না করছেন সুর সম্রাজ্ঞী। সঙ্গে নজর কেড়েছে এই রেস্তোরাঁর অন্দরসজ্জা। বার্মিংহাম, কুয়েত, আবু ধাবি, বাহরিন, ম্যানচেস্টার এর মত জায়গায় রয়েছে আশা ভোঁশলের জনপ্রিয় রেস্তোরাঁ। 

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার