‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও হাওড়ার ব্যাঁটরাতে পারিবারিক অশান্তি থামানোর নামে টাকা নেওয়ার অভিযোগ, আবার কথনও প্রমোটারের কাছ থেকে জোর করে ঘুষ চাওয়া। এই কদিনে পুলিশের নিচুর তলার কর্মী বা আধিকারিকদের এমন কীর্তি ফাঁস হয়েছে। সবক্ষেত্রেই কড়া ব্যবস্থা নিয়েছে শুভেন্দুর সরকার। তবে আগামী দিনে সেই দুর্নীতি রুখতে হবে। আর তা রোখার জন্য আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে এসিবি বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরও শক্তিশালী করা হবে বলে আজ, বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন লালবাজারে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করেন তিনি। তারপেরই মুখ্যমন্ত্রী বলেন, ‘লোভ সংবরণ করতে হবে। কয়েকদিন আগে একজন কনস্টেবল ধরা পড়েছে ৫ লক্ষ টাকা সমেত। সেটা চলতে দেওয়া যাবে না। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম বানিয়ে দেব। এসিবি আরও ভাল কাজ করবে। আগামী ছয় মাসে সেটা করে দেব। ওড়িশার এসিবি-তে এক হাজার পুলিশ আধিকারিক রয়েছেন। সেইভাবে শক্ত টিম বানাব।’

আরও পডুন: পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘রাজ্য পুলিশে ৪৩ হাজার শূন্যপদ রয়েছে। বহু থানা সিভিক পুলিশ-নির্ভর হয়ে রয়েছে। পরিকাঠামো, লজিস্টিক্স এবং গাড়ির এমন খারাপ অবস্থা আর কোথাও নেই। আমি নির্দেশ দিচ্ছি অবিলম্বে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য। পুলিশ কর্মীদের অর্থনৈতিক বিষয় আমরা দেখবো। মহিলা পুলিশদের ক্ষেত্রে যাতে দূরে পোস্টিং না হয় সেগুলি দেখুন। ভাবতে হবে বিষয়টি নিয়ে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড-এ একজন আইপিএস আছেন। আলাদা ফান্ড আমরা দেবো পুলিশের সমান্য বেতন থেকে চাঁদা দেওয়ার প্রয়োজন নেই।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দুটি বিষয়ে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। প্রথমত, দেশবিরোধী কাজ হলে কাউকে রেয়াত করবেন না। হাত খুলে কাজ করবেন। আমি আপনাদের পাশে আছি। দেশপ্রেমের পক্ষে যেন সব কাজ হয়। আর দ্বিতীয়ত, আর জি করের মতো ঘটনা যেন না ঘটে। বাংলার মা-বোনেদের সম্মান রক্ষা করবেন। প্রত্যেক থানায় মহিলা হেল্প ডেস্ক চালু করতে হবে। উত্তরপ্রদেশে জরুরি ফোন পাওয়ার ৬ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কলকাতায় যোগাযোগ ও রাস্তার ব্যবস্থা ভাল হওয়ায় পুলিশের সাড়া তুলনামূলক দ্রুত হলেও রাজ্যের অন্য এলাকার পরিস্থিতি এক নয়। পশ্চিমবঙ্গের বহু জায়গায় পুলিশের গড় রেসপন্স টাইম প্রায় তিন ঘন্টা। এই পরিস্থিতি বদলাতে প্রতিটি থানায় জরুরি পরিষেবা ১১২-র জন্য চারটি করে ডেডিকেটেড গাড়ি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরবর্তী বাজেটে থানা পিছু আরও দু’টি গাড়ি দেওয়া হবে। এই আশ্বাস আমি দিচ্ছি।’

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…