দরকার হলে গায়ে জোরে তাইওয়ান দখল, গর্জন ড্রাগনের

মেনে নেওয়া হবে না অবাঞ্ছিত হস্তক্ষেপ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান (Taiwan) দখল করতে বলপ্রয়োগের দরকার হলে সেই সিদ্ধান্ত কার্যকর করতে দ্বিধা করা হবে না। এমনই কড়া বার্তা দিল চিন। সে দেশের প্রশাসনিক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে তাইওয়ানের একটি পত্রিকা এই খবর প্রকাশ করেছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চিন (China) বদ্ধপরিকর। সেইসঙ্গে এও বলা হয়েছে – তবে আমরা বলপ্রয়োগের পথ পরিত্যাগ করতে রাজি নয়। আর বলপ্রয়োগ হবে শেষ রাস্তা। সেই রাস্তায় হাঁটতে দ্বিধা করা হবে না। আর এই বলপ্রয়োগ তাদের জন্য সমুচিত জবাব হবে, যারা চিনকে সেই রাস্তায় হাঁটতে বাধ্য করবে।

চিনের এই হুমকির নেপথ্যে রয়েছে দু’টি ঘটনা। প্রথম ঘটনা ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) তাইওয়ান সফর। আর সেই সফরের পরে পরেই তাইওয়ান সেনামহড়ার আয়োজন করে। দু’টি ঘটনায় বেজিং বেজায় চটেছে। ন্যান্সি পেলোসির তাইওয়ান ছেড়ে চলে যাওয়ার পরে পরে চিন সেনামহড়ার আয়োজন করে। আর তাদের পরে পরেই সেনামহড়া আয়োজন করে তাইওয়ান। রাজনৈতিক মহল নিশ্চিত ছিল, বেজিং কঠোর অবস্থান নিতে চলেছে।

তাইওয়ান প্রসঙ্গে চিন সরকারের অবস্থান উল্লেখ করে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে – একটা বিষয় স্পষ্ট করে দেওয়া ভালো, তাইওয়ান ইস্যুতে সরকার কোনও অবাঞ্ছিত হস্তক্ষেপ মেনে নেবে না। যদি হয়, সে ক্ষেত্রে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে। দেশের শান্তি ও সার্বভৌমত্ব রুখতে চিন (China) বদ্ধপরিকর।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়