আটক অনুব্রত, তোলা হবে আসানসোল সিবিআই আদালতে

জেরায় অসহযোগিতার জন্য আপাতত সিবিআই আটক করেছে অনুব্রত মণ্ডলকে। এই অবস্থা চলতে থাকলে গ্রেফতারির পথে হাঁটতে পারে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কা সত্যি করে সিবিআই(CBI) আধিকারিকদের হাতে আটক হয়ে গেলেন বীরভূম(Birbhum) জেলার দাপুটে তৃণমূল(TMC) নেতা তথা দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। সূত্রের দাবি, তাঁকে বোলপুর(Bolpur) হাসপাতালে মেডিকেল চেক আপ করিয়ে সরাসরি আসানসোলে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকেরা। সেখানেই এদিন তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হতে পারে। কেননা প্রথমে সিবিআই আধিকারিকেরা কলকাতায় নিয়ে আসার কথা ভেবেছিলেন। কিন্তু বীরভূম জেলা তৃণমূল সভাপতির শারীরিক অসুস্থতার জন্য তাঁকে আপাতত আসানসোলে নিয়ে যেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর আধিকারিকেরা। তবে তাঁর আগে বোলপুরের হাসপাতালে তাঁর মেডিকেল চেকআপ করিয়ে নিতে চাইছেন সিবিআই আধিকারিকেরা।

সিবিআই যে এদিন অনুব্রতকে গ্রেফতার করতে পারে সেটার আঁচ আগেই মিলেছিল। এদিন সকালেই সেই কারণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বোলপুরে নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি ঘিরে দেয় সিবিআই। তারপরেই সেখানে হানা দেন ১৫-১৬জন সিবিআই আধিকারিক। প্রায় ১ ঘন্টা বাদে অনুব্রতকে তাঁর বাড়ি থেকে বার করিয়ে নিজেদের গাড়িতে নিয়ে চলে যান সিবিআই আধিকারিকেরা। কিন্তু কোথায় তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সম্পর্কে মিডিয়ার কাছে মুখ খোলেননি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা। সূত্রের দাবি তাঁকে বোলপুর বা দুর্গাপুরের কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল চেকআপের জন্য। তারপরেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁকে এদিনই তোলা হবে বলেই মনে করা হচ্ছে। তবে সিবিআই আধিকারিকেরা এটা জানিয়েছেন যে, তদন্তে অসহযোগিতার জন্যই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে আটক করা হয়েছে। গরুপাচার কাণ্ডের জেরেই তদন্তে অসহযোগিতার জন্য এই আটক। ৪১এ ধারায় তাঁকে আটক করা হয়েছে। শেষ মুহুর্তের সূত্রে জানা গিয়েছে, বোলপুরে সিবিআই যে ক্যাম্প অফিস খুলেছে সেখানেই আপাতত তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। 

সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলকে মূলত গরুপাচার কাণ্ডের সাক্ষী হিসাবে হাতে রাখতে চাইছেন সিবিআই আধিকারিকেরা। কেননা এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিষয়সম্পত্তিতে কোনও গলদ খুঁজে পাননি কেন্দ্রীয় গোয়েন্দার আধিকারিকেরা। কিন্তু তাঁরা এটা হাতেনাতে প্রমাণ পেয়েছেন যে অনুব্রত মণ্ডল গরুপাচার সম্পর্কে সবই জানতেন। তাই তাঁকে জেরা করেই গোটা ঘটনার জাল গোতাতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর আধিকারিকেরা। কিন্তু সেই জেরার ক্ষেত্রেই সহযোগিতা করছেন না অনুব্রত। আর সেই কারণেই এদিন তাঁকে আটক করে বোলপুরে নিজেদের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাচ্ছে সিবিআই। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা। সেখানেও যদি অসহযোগিতা চলে তাহলে হয়তো গ্রেফতারি ভিন্ন দ্বিতীয় কোনও রাস্তা খোলা থাকবে না সিবিআই আধিকারিকদের কাছে। আর সেই কারণেই সিবিআই থেকে অনুব্রতকে গ্রেফতার করা হয়েছে এমন কথা অফিসিয়ালি জানানো হচ্ছে না। এমনকি তাঁকে দিয়ে অ্যারেস্ট মেমোতে কোনও সইও করানো হয়নি। সেক্ষেত্রে এদিনই তাঁকে আসানসোলে সিবিআই আদালতে পেশ নাও করা হতে পারে। 

[3:52 pm, 8/11/2026] Shreya: কোনটা বলো [3:53 pm, 8/11/2026] Arghya Da 24 7: দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি-ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?