বাড়ছে সংক্রমণ ও মৃত্যু, দিল্লিতে মাস্ক বাধ্যতামূলক

না পড়লে জরিমানা ৫০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে করোনার (Covid-19) সংক্রমণ রুখতে বৃহস্পতিবার থেকে বাধ্যতামূলক করা হল মাস্কের ব্যবহার। আপ সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, রাস্তায় বেরতে গেলে মাস্ক বাধ্যতামূলক। সরকারি নির্দেশ অমান্যকারীদের ৫০০ টাকা করে জরিমানা ধার্য করা হবে। তবে এই নির্দেশ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যারা নিজস্ব গাড়িতে যাওয়া আসা করবেন। 

আচমকাই করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকমহল রীতিমতো উদ্বিগ্ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বৃহস্পতিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার, ১১  অগাস্ট  সকাল আটটা থেকে বৃহস্পতিবার ১২ অগাস্ট, সকাল আটটা পর্যন্ত)  করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬,২৯৯। বুধবার এই সংখ্যা ছিল ১৬,০৪৭। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজধানী দিল্লি (Delhi) । গত ২৪ ঘণ্টায় দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,১৪৬।

দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। বর্তমানে দিল্লিতে করোনার  পজিটিভিট রেট (positivity rate)  ১৭.৮৩ শতাংশ। আর সক্রিয় রোগীর সংখ্যা ৮,২০৫। লাফিয়ে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় প্রাণ হারিয়েছন আটজন। আর তার আগের এই অবস্থায় আপ সরকার রাজধানীতে বৃহস্পতিবার থেকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করে দিল।

চিকিৎসকমহল মনে করছে, দিল্লিতে করোনা সংক্রমণ আচমকা বেড়ে যাওয়ার প্রধান কারণ মাস্ক ব্যবহারে অনীহা।  একাধিকবার বলা হয়েছে, করোনাকে রুখতে গেলে টিকার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে। সেই পরামর্শকে পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করেনি দিল্লিবাসীর একাংশ। আর সেই গা ঢিলেমি মনোভাবের খেসারত দিতে হচ্ছে।   

আচমকাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, ফের আক্রান্ত প্রিয়াঙ্কা

 

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?