ভাঁড়ে মা ভবানী, ঘটি-বাটি বিক্রি করে টাকা তুলবে বার্সেলোনা

ক্লাবের ধার ১.৩৯ বিলিয়ন ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শেষে কি না বার্সেলোনার (Barcelona) মতো একটি ক্লাবকে টাকা তুলতে ঘটি-বাটি বিক্রি করতে হচ্ছে?  খবরটা পড়ে অনেকেই হয়তো গাছ থেকে পড়বেন। পড়ারই কথা। কারণ, ক্লাবটার নাম বার্সেলোনা। এমন কোনও তারকা ফুটবলার নেই, যাঁরা এই ক্লাবে খেলেনি। আর সেই ক্লাবের দশা ভিখারির থেকেও খারাপ। ক্লাবের ধার ১.৩৯ বিলিয়ন ডলার।

মেসিকে ছাড়তে হয়েছে। ক্লাবের সঙ্গে লেওয়ানডাওস্কির (Robert Lewandowski) চুক্তি হওয়ার কথা। কিন্তু চুক্তি করতে গেলে দরকার টাকার। সময়মতো টাকা জোগাড় করতে না পারলে এবং লেওয়ানডাওস্কিও ফস্কে যাবে সে ব্যাপারে নিশ্চিত ক্লাবকর্তারা। লেওয়ানডাওস্কি ছাড়া ক্লাবের সঙ্গে আরও কয়েকজন খেলোয়াড়ের চুক্তি হওয়ার কথা। ক্লাব সূত্রে খবর, চুক্তি সেন্টার ব্যাক জুলেস কোউন্ডে, অ্যান্ড্রিস ক্রাইসটেনসেন, এসি মিলাননের মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসি, ব্রাজিলিয়ান উইঙ্গার ব়্যাপিনহার সঙ্গে। এরা সকলেই খবর পেয়েছেন বার্সেলোনার ভয়াবহ অর্থসঙ্কটের। সামনেই রয়েছে চ্যাম্পিয়নশিপ লিগ এবং লা লিগার ম্যাচ। এরা পড়েছে মুশকিলে। বার্সেলোনা (Barcelona) একান্তই যদি আর্থিক সঙ্কটের কারণে এই তারকা ফুটবলারদের সঙ্গে চুক্তি করতে না পারে, তাহলে মরশুমের বাকি সময় বাড়িতে থেকে তাদের একমাত্র কাজ হবে দুই হাতে মাছি মারা।

কেন এই দশা হল বার্সেলোনার? জানা গিয়েছে শুধু মেসির জন্য তাদের ট্রান্সফার ফি (transfer fees) দিতে হয়েছে ১৫৩ মিলিয়ন ইউরো। আর এই টাকা দিতে গিয়ে তারা গলা-বুক জলে ডুবে গিয়েছে। ফলে, টাকা তুলতে গেলে ঘটি-বাটি বিক্রি করা ছাড়া আর দ্বিতীয় কোনও রাস্তা তাদের সামনে খোলা নেই।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি পাঁশকুড়ার যশোড়া কালীবাজারের মণ্ডপ

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়