স্বাধীনতা দিবসের আগে প্রোফাইল ছবি বদলালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ৩০ জন বিপ্লবীর ছবি এবং ভারতের জাতীয় পতাকার তিন রঙ সম্বলিত গ্রাফিক প্রোফাইল ছবিতে টাঙিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে প্রোফাইল ছবি বদল করা হয়েছে।

দেশজুড়ে স্বাধীনতা দিবসের (Independence Day) ৭৫ বছর পূর্তি উদযাপন করার তোড়জোড় চলছে সর্বত্র। ভারতের সব রাজ্যে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। কেন্দ্র সরকারের তরফে নির্দিষ্ট সূচিও নির্ধারণ করা হয়েছে। সকলকে তা পালন করার পরামর্শও দেওয়া হয়েছে সরকারের তরফে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রের তরফে হর ঘর তিরঙা কর্মসূচির কথা আগেই ঘোষণা করা হয়েছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল ছবিতে ৩০ জন বিপ্লবী এবং জাতীয় পতাকার তিন রঙ সম্বলিত ছবি পোস্ট করলেন। শুধু ছবি বদল করা নয়, ভারতবর্ষ সম্পর্কে নিজের ধারণার কথা অল্প কথায় ব্যক্ত করেছেন তৃণমূল নেত্রী। এবং সাধারণ মানুষের কাছ থেকে দেশ সম্পর্কে ধারণাও জানতে চেয়েছেন তিনি। #MyIdeaForIndiaAt75 এই হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ধারণার কথা তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ভারত মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ধর্ম, নানা সংস্কৃতি হাত ধরাধরি করে চলে। গণতান্ত্রিক মতামত ও অধিকার যেখানে রক্ষা হয়। এটাই আমাদের ভারত। এমন বৈশিষ্ট্য নিয়ে কি আমরা গর্ব করব না?’ এরপর তিনি যোগ করেন,  কিন্তু আমাদের মতামতের তারতম্য তো হতে পারে। আপনার কাছে দেশের ধারণা কী?

এদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল বদল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনিও ফেসবুকে নিজের প্রোফাইল ছবিতে একই ছবি টাঙিয়েছেন। একই ছবি ব্যবহার করে বদল করা হয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচারও।

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

গড়িয়াহাটের পর কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?