প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিপদের মুখে নিজের জীবনের কথা না ভেবে যাত্রীদের সুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি। গুরুতর আহত অবস্থাতেও হাল ছাড়েননি। তাঁর সাহস ও উপস্থিত বুদ্ধিতেই বড়সড় বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল। সেই দুঃসাহসিক ভূমিকার স্বীকৃতি মিলল আন্তর্জাতিক স্তরে। ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর এবং বিমানের বাকি কর্মীদের সাহসিকতার জন্য বিশেষ সম্মানে ভূষিত করল সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। ভারতীয় পাইলটকে ‘ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ II’ সম্মান প্রদান করেছেন সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। 

ঘটনার সূত্রপাত গত ৩০ সেপ্টেম্বর। দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমান। মাঝ আকাশে বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বিমানের ওমানি সহ-পাইলট ককপিটের কুঠার দিয়ে ভারতীয় পাইলট স্মিত মাচ্ছরের উপর হামলা চালান। গুরুতর জখম হন ক্যাপ্টেন। তদন্তকারীদের দাবি, বিমানটিকে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আছড়ে ফেলার পরিকল্পনা ছিল অভিযুক্তের। কিন্তু গুরুতর আহত হয়েও দমে যাননি স্মিত। ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন তিনি। এর ফলে বিমানের কেবিন ক্রু এবং যাত্রীরা ভিতরে ঢুকে হামলাকারীকে আটকাতে পারেন। বিমানে থাকা অন্য দুই পাইলট পরবর্তী সময়ে নিয়ন্ত্রণের দায়িত্ব নেন। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এই ঘটনায় বিমানের ১৭৪ জন যাত্রীর প্রাণ রক্ষা পায়।

আরও পড়ুন: সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

ঘটনায় স্মিতের সাহসিকতা এবং দায়িত্ববোধের প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সকলেই তাঁর ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন। ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও তাঁর সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ নাগরিক সাহসিকতা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের