বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মা-ছেলেসহ ঘটনাস্থলেই মৃত্যু হল ৪ জনের। আহত হয়েছেন ২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মা-ছেলেসহ ঘটনাস্থলেই মৃত্যু হল ৪ জনের। আহত হয়েছেন ২ জন। তাঁদের সকলের অবস্থা এখন আশঙ্কাজনক। ভয়াবহ ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে বিহারের ছাপড়া-মুজাফফরপুর জাতীয় সড়ক ৭২২-এ। গাড়ির মধ্যে ছিলেন মোট ৬ জন। তাঁরা সকলে লুধিয়ানায় বিয়ে বাড়ি থেকে টেম্পো করে তাঁদের বাড়ি ছাপড়ায় ফিরছিলেন। ছাপড়া জংশনে ট্রেন থেকে নেমে তাঁরা ওই টেম্পো গাড়িটি বুক করেছিলেন। জাতীয় সড়ক দিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই আনন্দ নিমিষেই শোকে পরিণত হল।

গাডখা থানা এলাকার ভৈঁসমারার কাছে আসতেই একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পুরো চুরমার হয়ে যায় টেম্পোটি। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। দুইজন কোনক্রমে বেঁচে যান। যাঁদের মধ্যে রয়েছেন, এক ব্যক্তি ও তাঁর দুই বছরের মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আর নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার পর ওই জাতীয় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, গাড়িতে একটি পরিবার ছিল। দুর্ঘটনায় ছাপড়া গ্রামের বাসিন্দা বিশাল কুমারের ২১ বছর বয়সী স্ত্রী অনু কুমারী এবং তাঁদের নয় মাসের ছেলে ঋষভ  কুমার মারা গিয়েছে। পাশাপাশি টেম্পোর চালক আর তাঁর সহকারী মারা গিয়েছেন। বিশাল কুমার আর তাঁর ২ বছরের মেয়ে আদিত্য গুরুতর আহত হয়েছে। যারা এখন হাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় মা ও ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত চারজনের পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?