সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে ফের ভয়াবহ হামলা। ড্রোন হামলার জেরে রাজধানী খার্তুমে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। এই হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১৩ জন। বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় বড়সড় বিপর্যয় নেমে এসেছে শহরজুড়ে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ব্যাহত হয়েছে জল সরবরাহও। হাসপাতাল থেকে শুরু করে বেকারি, জরুরি পরিষেবা চালু রাখতেও এখন জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে একাধিক প্রতিষ্ঠানকে।

মঙ্গলবার খার্তুমের উপকণ্ঠে ওমদুরমান এলাকার আল-মারখিয়াত (Al-Markhiyat) ট্রান্সফর্মার স্টেশনে ড্রোন হামলা চালানো হয়। এর জেরে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ সংস্থার এক আধিকারিকের আশঙ্কা, এই হামলার ফলে খার্তুমের প্রায় ৬০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে জল সরবরাহ কেন্দ্রগুলির উপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ও বিদ্যুৎ-এর লাইনে গুরুতর ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রযুক্তিবিদ ও মেরামতির কর্মীরা নিরন্তর কাজ করছেন। তবে মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিকের তুলনায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নিয়ন্ত্রণ চলতে পারে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ ও জলের অভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও বিপর্যস্ত। দক্ষিণ খার্তুমের এক বাসিন্দা জানিয়েছেন, প্রায় ১৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও জল ছাড়া থাকতে হয়েছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে ইনসুলিন সংরক্ষণ করা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পাশপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে একাধিক বেকারি বন্ধ হয়ে যাওয়ায় রুটির সঙ্কট এবং দাম বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

আরও পড়ুন: মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

এই হামলার জন্য সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-কে দায়ী করেছেন এক বিদ্যুৎ সংস্থার আধিকারিক। যদিও সুদানের চলমান সংঘাতে দুই পক্ষই ড্রোন হামলার মাধ্যমে বিভিন্ন পরিকাঠামোকে নিশানা করছে। গত ২০২৫ সালের মে মাসে সেনাবাহিনী রাজধানীর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর খার্তুমে ড্রোন হামলার ঘটনা তুলনামূলকভাবে কমেছিল। সাম্প্রতিক হামলা ফের নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী ও ও RSF-এর মধ্যে সংঘর্ষ চলছে। দীর্ঘ এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় ৩ কোটি ৪০ লক্ষ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। বাস্তুচ্যুতি, খাদ্যাভাব এবং চিকিৎসা পরিষেবার অভাবের পাশাপাশি বিদ্যুৎ ও জল সরবরাহে এই নতুন বিপর্যয় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫