অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বাভাস সত্যি করে বুধবার (২৮ অক্টোবর) ভোরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাত থেকেই শুরু হয়েছে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া। বুধবার ভোরেও অব্যাহত রয়েছে ল্যান্ডফল। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের দাপটে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইছে হাওয়া। সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটারে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রেহাই নেই বাংলারও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। কলকাতায় আগামী ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।

IMD-এর বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার রাত ১টা ২০ মিনিট নাগাদ ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকা, ইয়ানামের দক্ষিণে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড়টি। এই সময়েও অতি প্রবল ঘূর্ণিঝড়ের শক্তি বজায় রয়েছে তার। বুধবার ভোর সাড়ে ৫ টার আবহাওয়া বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে প্রায় একই জায়গায় অবস্থান করছে। ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। সকাল ৭টা নাগাদ আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছচ্ছে। আগামী কয়েক ঘণ্টা এই পরিস্থিতি বজায় থাকার পর ধীরে ধীরে ঝড়ের শক্তি কমতে পারে।

আরও পড়ুন: উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় শুরু হয়েছে দুর্যোগ। অনকাপল্লি, বিশাখাপত্তনম, কাকিনাড়া ও কোনাসীমার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়া বইছে। কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়ার খবর মিলেছে। কোথাও কোথাও আটকে পড়া মানুষজনকে উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার সকালে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উপকূল অতিক্রম করার পর উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে ঘূর্ণিঝড়টি। স্থলভাগের আরও ভিতরে প্রবেশ করে ছত্তিশগড়ের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ওডিশার একাধিক জেলাতেও দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ ওডিশার গঞ্জাম, গজপতি, রায়গড়া, নবরংপুর, কোরাপুট ও মালকানগিরিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলির বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে আগামী কয়েক ঘণ্টা অন্ধ্রপ্রদেশ ও ওডিশার পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫