জাতীয় পতাকা তুলতে গিয়ে বিদ্যু‍ৎস্পৃষ্ঠ হয়ে দুই ভাইয়ের মৃত্যু

সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার নগরহাটিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল দুই ভাই। আজ সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের (Kishorganje) ইটনা উপজেলার নগরহাটিতে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দুই ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন নেপাল কর্মকার (Nepal Karmakar)।

ইটনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC, Itna Police Station) কামরুল ইসলাম মোল্লা (Kamrul Islam Molla) সাংবাদিকদের জানান, ‘জাতীয় শোকদিবস উপলক্ষে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ইটনা উপজেলার সদর বাজারে নিজেদের দোকানে জাতীয় পতাকা লাগানোর সিদ্ধান্ত নেন দুই ভাই হৃদয় কর্মকার (Hridoy Karmakar)   ও বিজয় কুমার (Bijay Karmakar)। জাতীয় পতাকা লাগাতে গিয়ে প্রথমে বিদ্যু‍ৎস্পৃষ্ঠ হন ছোট ভাই বিজয় কর্মকার (Bijay Karmakar)। ছোট ভাইকে বিদ্যু‍ৎস্পৃষ্ঠ হতে দেখে বাঁচাতে এগিয়ে যান দাদা হৃদয় কর্মকার। তিনিও তড়িদাহত হন।’

দুই ভাইকে বিদ্যু‍ৎস্পৃষ্ঠ হতে দেখে ঘাবড়ে যান আশেপাশের দোকানদাররা। শেষ পর্যন্ত বিদ্যু‍ৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকি‍ৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে। দুই ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। দোকানপাট বন্ধ রাখা হয়। একইসঙ্গে দুই ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা নেপাল কর্মকার। কাঁদতে-কাঁদতে তিনি বলেন, ‘প্রতি বছরই বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে দোকানে জাতীয় পতাকা তুলত দুই ভাই। কিন্তু এবার কি যে হয়ে গেল, বুঝতে পারলাম না।’

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল