আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে ৬০০ কোটি টাকা নতুন বিনিয়োগ, ৪০০০ নতুন কর্মসংস্থানের সুযোগ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কর্মসংস্থানের (Employment) ক্ষেত্রে সুখবর। আরও ৬০০ কোটি টাকা বিনিয়োগ (Invest) হচ্ছে। আর ওই বিনিয়োগের কারণে ৪,০০০ নতুন কর্মসংস্থান তৈরি হবে। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) শেষে এ কথা জানিয়েছেন অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharjee)। এদিন মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) রাজ্যে নতুন পাঁচটি শিল্পতালুক (Industrial Hub) ও ১৮টি শিল্প ইউনিট (Industrial Unit) গড়ে তোলার সিদ্ধান্তেও ছাড়পত্র দেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হওয়ার পরে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল হয়েছে। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আটজন। তাই এদিন সম্প্রসারিত মন্ত্রিসভার বৈঠকে নতুন মন্ত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) কী বার্তা দেন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সূত্রের খবর, নতুন মন্ত্রীদের সমস্ত ফাইল ভাল করে খতিয়ে দেখার পরে তাতে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সেই সঙ্গে যাতে স্বচ্ছ ভাবমূর্তি বজায় থাকে তার জন্য সতর্ক থাকতে বলেছেন। প্রতিমন্ত্রী হিসেবে যাঁরা দায়িত্বে রয়েছেন তাদের জন্য নির্দিষ্ট কাজ বেঁধে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। এতদিন সাধারণত প্রতিমন্ত্রীদের তেমন কাজ ছিল না। কিন্তু এখন থেকে তাদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়ায় প্রশাসনিক কাজকর্মে গতি আসবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এদিন মন্ত্রিসভার বৈঠকে দুয়ারে রেশন প্রকল্প সফল করার জন্য রাজ্যের রেশন ডিলারদের কমিশন বাড়ানোর সিদ্ধান্তেও ছাড়পত্র দেওয়া হয়েছে। আগে প্রতি কুইন্টালের জন্য রেশন ডিলাররা ৯৫ টাকা কমিশন পেত। দুয়ারে রেশন চালু হওয়ায় আরও ৭৫ টাকা দেওয়া হত। এবার এর সঙ্গে আরও ৫০০০ টাকা ফিক্সড কমিশন দেওয়া হবে এবং তার সঙ্গে ০.২ শতাংশ হারে হ্যান্ডলিং কস্ট দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি ছাড়াই ঘরে বসে মোটা টাকা আয়! এই ব্যবসা করলে লক্ষ্মীলাভ অবধারিত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ