নব মহাকরণে বসবে আদালত, ২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে জায়গা দেবেন মুখ্যমন্ত্রী

সব ঠিক থাকলে আগামী ২৫ অগস্ট কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে নব মহাকরণের ওই অংশের দায়িত্ব তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নব মহাকরণের একটি বড় অংশের দায়িত্ব কলকাতা হাইকোর্টকে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য সরকার। এবার নব মহাকরণের সেই জায়গা কলকাতা হাইকোর্টের কাছে তুলে দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে আগামী ২৫ অগস্ট কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে নব মহাকরণের ওই অংশের দায়িত্ব তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত জায়গার অপ্রতুলতার কারণে কলকাতা হাইকোর্ট-সহ বেশ কয়েকটি আদালতের কাজকর্মে সমস্যা হচ্ছিল। আদালতের কাজের সুবিধার জন্য প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা দরকার ছিল। সেই কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে আদালত কর্তৃপক্ষকে নব মহাকরণ থেকে একটি বড় অংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার আনুষ্ঠানিকভাবে রাজ্যের তরফে সেই জায়গা তুলে দেওয়া হবে আদালত কর্তৃপক্ষের হাতে। এই প্রক্রিয়ার পর আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নব মহাকরণে নিয়ে আসা হবে। নব মহাকরণের যে অংশে আদালতের কাজ হবে ইতিমধ্যে সেই জায়গাগুলিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে দিয়েছে রাজ্য সরকার। আগামী ২৫ অগস্ট নব মহাকরণের ব্লক-বি-এর নবম তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠানের মাধ্যমে এই স্থানান্তরণের কাজ সম্পন্ন হবে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকতে পারেন কলকাতা হাইকোর্টের কয়েকজন বিচারপতিও।

রাজ্যে বামফ্রন্ট সরকারের শাসনকালে প্রায় সমস্ত সরকারি দফতরের কাজ পরিচালিত হত রাইটার্স বিল্ডিং বা মহাকরণ থেকে। কিন্তু জায়গা অপ্রতুল হওয়ার কারণে সমস্যা তৈরি হওয়ায় গঙ্গার পাড়ে তৈরি হয় নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। মহাকরণ থেকে একাধিক সরকারি দফতর সরিয়ে নিয়ে যাওয়া হয় নব মহাকরণে। নব মহাকরণের এক তলা থেকে সাত তলা পর্যন্ত আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল-সহ একাধিক দফতরের কর্মীরা বসতেন। রাজ্যের আবাসন, জনস্বাস্থ্য কারিগরির মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজারহাট নিউটাউনে। তবে শ্রম ও সমবায় দফতরের মতো বেশ কিছু দফতর নব মহাকরণ থেকেই পরিচালিত হবে বলে সূত্রের খবর। অন্যদিকে নব মহাকরণের এক থেকে ন’তলা পর্যন্ত জায়গা আদালত কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলেও বাকি অংশ রাজ্যের হাতে থাকবে বলেই জানা গিয়েছে।

ডেবরায় সরকারি ত্রাণ মজুদ রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১