নিয়ন্ত্রণে কোভিড, এলআইসির মৃত্যুজনিত বিমার দাবি কমল ২০ শতাংশ

করোনার প্রকোপ এখন অনেকটা নিয়ন্ত্রণে ৷ এলআইসির চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে মৃত্যুর জেরে বিমার টাকা দাবির ঘটনা কমেছে প্রায় ২০ শতাংশ৷

Share:

নিজস্ব সংবাদদাতা : ভারতে করোনার প্রকোপ এখন অনেকটা নিয়ন্ত্রণে৷ কমেছে মৃত্যুর হারও। এই পরিস্থিতিতে জীবনবিমা নিগম বা এলআইসির (LIC) তথ্য বলছে, চলতি আর্থিক বছরের (২০২২-২৩) প্রথম ত্রৈমাসিকে মৃত্যুর জেরে তাদের বিমার টাকা দাবির ঘটনা কমেছে প্রায় ২০ শতাংশ ৷ তবে, ২০২০ সালের আগের সময়ের সঙ্গে তুলনা করলে মৃত্যুর জেরে বিমার টাকা দাবি করার সংখ্যা এখনও অনেকটাই বেশি ৷

এলআইসি সূত্রে জানা গিয়েছে, গত অর্থবর্ষে (২০২১-২২) প্রথম ত্রৈমাসিকের শেষ পর্যন্ত (জুন, ২০২১) মৃত্যুর জেরে তোলা বিমার টাকার পরিমাণ ছিল ৭ হাজার ১১১ কোটি টাকা ৷ এবছর ওই একই সময়ের মধ্যে অঙ্কটা কমে হয় ৫ হাজার ৭৪৩ কোটি টাকা৷ এই তথ্য পেশ করেছেন এলআইসি-এর চেয়ারম্যান এম আর কুমার ৷ এরই প্রেক্ষিতে কুমার বলেন, “এটি একটি বড়সড় হ্রাস ৷ করোনার প্রভাব যে দেশে কমছে, এই পরিসংখ্য়ান থেকেই তা স্পষ্ট ৷” গত বছরের প্রথম তিনমাস এবং চলতি বছরের প্রথম তিনমাসের মধ্যে যে পার্থক্য ধরা পড়েছে, তা থেকেই পরিস্থিতি সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া যাচ্ছে বলে মনে করেন কুমার ৷

সংশ্লিষ্ট একটি বিশ্লেষক সংস্থার কার্যনির্বাহী নির্দেশক দীনেশ পন্থ জানিয়েছেন, অতিমারির আগে পর্যন্ত মৃত্যুর জেরে বিমার টাকা দাবি করার ঘটনায় খুব বেশি হেরফের হত না ৷ কিন্তু, করোনাকালে (গত ২ বছরে) ছবিটা একেবারে বদলে যায়৷ হঠাৎই এই ধরনের ‘ক্লেইম’-এর পরিমাণ বাড়তে থাকে৷ কিন্তু, এখন পরিস্থিতি ধীর ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে ৷ ওই আধিকারিকের কথায়, “আমরা বর্তমান ত্রৈমাসিকের দিকে নজর রেখেছি ৷ এই ত্রৈমাসিকটি শেষ হবে চলতি বছরের সপ্টেম্বর মাসে ৷ আমাদের মনে হয়, পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাবে ৷ তবে, এখনও পর্যন্ত আমরা ২০২০ সালের আগের অবস্থায় ফিরে যেতে পারিনি৷ তা সত্ত্বেও অবস্থার যে উন্নতি হয়েছে, সেটাই ভালো খবর ৷ তবে, এটাও ঠিক যে এমন কিছু ঘটনা ঘটেছে, যেগুলো সম্পর্কে এখনও কোনও রিপোর্ট করা হয়নি ৷” ওই আধিকারিক মনে করেন, করোনার প্রাণঘাতী প্রকোপ আগের তুলনায় অনেকটাই কমেছে ৷ সংগৃহীত তথ্যই এর প্রমাণ৷ দীনেশ পন্থের বক্তব্য, নতুন করে করোনা পরিস্থিতির অবনতি না হলে আগামী বছরের মধ্যেই অতিমারির আগের অবস্থা ফিরে আসবে ৷

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান