ফের জোড়া বাইসনের দেহ উদ্ধার ময়নাগুড়িতে

পেট থেকে প্রচুর কৃমি পাওয়া যায়। অপর বাইসনটি গর্ভবতী ছিলো। তার পেটে আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: জলঢাকা নদীর চরে আবারও বাইসনের মৃতদেহ উদ্ধার হল শুক্রবার। এই নিয়ে গত ৫ দিনে ময়নাগুড়ি ব্লকে ৪টি বাইসনের মৃত্যু হল। তা ঘিরে জোর চাঞ্চল্য। শুক্রবার ময়নাগুড়ির জলঢাকা নদীর চরে প্রথমে একটি বাইসনের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে ওই এলাকায় আরও একটি বাইসনকে অসুস্থ অবস্থায় নদীর চরে ঘোরাঘুরি করতে দেখতে পায় স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় বনদফতরে।

বনদফতরের কর্মীরা এসে বাইসনের মৃতদেহটি উদ্ধার করে। সেটিকে উদ্ধার করার সময় অপর বাইসনটিরও মৃত্যু হয়। দু’টি বাইসনের মৃতদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএ ও অংশুযাদব বলেন, ‘আজকেও দু’টি বাইসনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে গত কয়েকদিন আগে যেই দু’টি বাইসনের মৃত্যু হয়েছিল তার মধ্যে একটি বাইসনের কৃমির কারণে মৃত্যু বলে জানা গিয়েছে। তার পেট থেকে প্রচুর কৃমি পাওয়া যায়। অপর বাইসনটি গর্ভবতী ছিলো। তার পেটে আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে।’

প্রসঙ্গত, গত সোমবার রামশাই জঙ্গল এলাকায় দু’টি বাইসনের মৃত্যু হয়েছিল। তার পাঁচদিনের মাথায় ফের আরও দু’টি বাইসনের মৃত্যু নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বনদফতরের অন্দরেই। আধিকারিকরা জানাচ্ছেন, এই সময় বাইসনের পেটে কৃমি হয়। তাঁদের অনুমান, এদিনের বাইসন দু’টিও কৃমিজনিত কারণে মারা যেতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর