দাদার হাত ধরে ইডেন গার্ডেন্সে ফিরছে লেজার শো

সৌরভ এই লেজার শোকেই ২০২৩ এর বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হিসাবে তুলে ধরতে চাইছেন। আর তাই বদলে ফেলা হচ্ছে ইডেনের আলো।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পাশাপাশি বাংলার ক্রীড়াপ্রেমিদের জন্য সুখবর। দেশের ক্রিকেটের স্বর্গরাজ্য কলকাতার ইডেন গার্ডেন্স(Eden Garden) স্টেডিয়ামে আবারও ফিরছে লেজার শো। আর এই কর্মকাণ্ডের জন্য যার মাথা ও সিদ্ধান্ত কাজ করছে তিনি হলেন বিসিসিআই(BCCI) চিফ সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly), মানে আমাদের দাদা। ২০২৩ সালে মানে আগামী বছর অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের(World Cup Criket) আসর। আর সেই ক্রীড়াযজ্ঞের হাত ধরে কলকাতার বুকেও ২-১টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সের বুকে। সেই সময়েই ম্যাচের বিরতিকালে দর্শকদের দেখানো হবে লেজার শো। এর আগে ১৯৯৬ সালের বিশ্বকাপের সময়ে ইডেন গার্ডেন্সে এই লেজার শো শেষবার মতো দেখানো হয়েছিল। এবার সৌরভের হাত ধরেই কলকাতায় ইডেন গার্ডেন্সের বুকে ফিরছে সেই লেজার শো।

জানা গিয়েছে, ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলছে ক্রিকেট অ্যাসোশেসিয়ান অফ বেঙ্গল বা সিএবি(CAB)। সৌরভের পরামর্শে সিএবি ৯ কোটি টাকা খরচ করে ইডেন গার্ডেন্সের বাতিস্তম্ভের আলো বদলে দিতে চলেছে। পুরাতন সাদা বাল্ব বদলে ফেলে লাগানো হচ্ছে এলইডি বাল্ব। কেননা এখন যে আলো ইডেন্স গার্ডেন্সের ফ্লাডলাইটে রয়েছে তা একবার নিভে গেলে জ্বলতে অনেকটা সময় লাগে। তাই ওই বাতিস্তম্ভের আলো জ্বালিয়ে রেখে লেজার শো ভাল করে দেখানো যায় না। কিন্তু সৌরভ এই লেজার শোকেই ২০২৩ এর বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হিসাবে তুলে ধরতে চাইছেন। আর তাই বদলে ফেলা হচ্ছে ইডেনের আলো। একই সঙ্গে ইডেন্স গার্ডের গ্যালারিতে বসছে বাকেট চেয়ার। পুজোর আগেই এই দুটি বদলের কাজ শেষ করে ফেলা হবে বলে সিএবি সূত্রে জানা গিয়েছে। পুজোর পরে রাতের বেলা ফ্লাড লাইট নিভিয়ে লেজার শো করতে কোনও অসুবিধা হবে কিনা, তা পরীক্ষা করে দেখবে সিএবি। তবে সূত্রে জানা গিয়েছে ২০২৩ সালের বিশ্বকাপের আগেই আগামী বছরের আইপিএল – এর সময়েই ইডেন্স গার্ডেন্সের দর্শকরা ম্যাচের বিরতিতে এই লেজার শো উপভোগ করতে পারবেন।

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক