‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শিল্পে নতুন গতি আনতে বড় বার্তা দিল রাজ্য সরকার। এদিন বাঁকুড়ার মেজিয়ায় বেসরকারি ইস্পাত তৈরির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে কর্মসংস্থান, বিনিয়োগ এবং শিল্পায়ন নিয়েই আশার কথা শোনালেন শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, ‘আগামী দিনে এমন বাংলা গড়ে তোলা হবে, যেখানে কাজের জন্য আর কাউকে ভিনরাজ্যে যেতে হবে না।’  

শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, ‘বাংলার মানুষকে কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে হবে না। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার লক্ষ্যেই সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সেই লড়াই চলবে বলেও জানান তিনি। তাঁর কথায়, বাংলার শিল্পক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, তা যুদ্ধকালীন তৎপরতায় পূরণ করা হবে। আগামী পাঁচ বছরে উন্নয়নের ফল সাধারণ মানুষ অনুভব করবেন বলেও দাবি করেন তিনি।’ তিনি জানান, ‘এই শিল্প উদ্যোগে মোট ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এমএসএমই খাতে। এই প্রকল্পকে কেন্দ্র করে প্রায় ৭৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান শিল্পমন্ত্রী।’  

আরও পড়ুন: ৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

শিল্পমন্ত্রী আরও বলেন, শিল্পের প্রসার ঘটলে শুধু বড় কারখানাই নয়, তার সঙ্গে যুক্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহণ, লজিস্টিক্স, নির্মাণ এবং পরিষেবা ক্ষেত্রেও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। স্থানীয় যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতেও সরকার জোর দিচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত শিল্পমহলের প্রতিনিধিরাও জানান, নতুন বিনিয়োগের ফলে সংশ্লিষ্ট এলাকায় পরিকাঠামোর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। শিল্প ও কর্মসংস্থানকে হাতিয়ার করেই পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম শিল্পশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার এগোচ্ছে বলেও অনুষ্ঠানে বারবার উঠে আসে।

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী