হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত কিংবদন্তি আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত কিংবদন্তি আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। যিনি ‘মাই লেফট ফুট’, ‘হোম এলোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক’ এবং বিবিসি ড্রামা ‘ক্যাজুয়ালিটি’-সহ একাধিক ছবির জন্যে সর্বাধিক পরিচিত ছিলেন। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন এবং প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন।

এই ছবিতে তিনি ড্যানিয়েল ডে-লুইসের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। যেটি তাঁর কেরিয়ারকে আরও পোক্ত করেছিল হলিউডে। তবে শুধু চলচ্চিত্র নয়, বছরের পর বছর ধরে তিনি টেলিভিশন এবং মঞ্চেও অভিনয় করেছেন। যা তাঁর কর্মজীবনকে আরও শক্তিশালী করেছিল। তিনি ১৯৮৬ সালে বিবিসি-র মেডিকেল ড্রামা ‘ক্যাজুয়ালিটি’ -র প্রথম পর্বেই নার্স মেগান রোচের ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে ১৯৯০ সালে তিনি নিয়মিত শিল্পী হিসেবে শো-টি ছেড়ে দিলেও অতিথি শিল্পী হিসেবে অভিনয় করে গিয়েছেন। ২০১০ সালে শো-টিতে তাঁর শেষ উপস্থিতি ছিল। তিনি ‘হোম এলোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক’ (১৯৯২) ছবিতে দয়ালু ‘পিজন লেডি’ হিসেবে অভিনয়ের জন্যেও স্মরণীয়।

ফ্রিকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর দল। একটি বিবৃতিতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমরা তাঁর মতো আর কাউকে পাব না। তাঁর চলে যাওয়া পৃথিবীটা বড় ক্ষতি। তাঁকে জানতে পেরে, ভালবাসতে পেরে এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি সম্মানিত বোধ করেছি। তিনি বিশ্বজুড়ে অগণিত ভক্তদের হৃদয়ে থেকে যাবেন।’ ডাবলিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। থিয়েটার ও টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। ধীরে ধীরে পর্দায় খ্যাতি অর্জন করেন। ১৯৭৭ সালে ‘করোনেশন স্ট্রিট’ এবং ১৯৭৮ সালে ডেভিড হেয়ারের ‘প্লে ফর টুডে’-তে ‘লিকিং হিটলার’ -এ অভিনয় করে জনপ্রিয় তা অর্জন করেছিলেন তিনি।

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক