গ্যাসের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামল মহিলা তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামল তৃণমূল মহিলা কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা। এদিন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে বলেও মিছিল থেকে অভিযোগ করেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীরা।

বৃহস্পতিবার তৃণমূল মহিলা কংগ্রেসের বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত এই মিছিলে হাঁটেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না চট্টোপাধ্যায়, প্রিয়দর্শিনী হাকিম-সহ অনেকে। মিছিল থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান জোড়াফুল শিবিরের নেত্রীরা। গ্যাসের দাম বৃদ্ধি ও কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিল থেকে সরব হন তাঁরা। পোস্টার প্ল্যাকার্ড-সহ মহিলা ব্রিগ্রেডের বিশাল মিছিল এদিন কেন্দ্রের বিরধিতায় শহরের পথে হাঁটে। এদিনের মিছিল থেকে মন্ত্রী শশী পাঁজা বিলকিস বানোর ধর্ষণকারীদের মুক্তি দেওয়া প্রসঙ্গে সরব হন। কেন্দ্র সরকার এবং বিজেপি ধর্ষকদের পক্ষে বলে কটাক্ষ করেন তিনি। শশী পাঁজা প্রশ্ন তোলেন, বিলকিস বানোর ধর্ষণকারীদের গুজরাট সরকার ১৫ অগস্ট কেন মুক্তি দিল, তারা কেন জেলে থাকবে না? তার প্রতিবাদ জানিয়ে এই মিছিল বলে জানান তিনি। তাঁর আরও কটাক্ষ, ধর্ষণকে সমর্থন করছে কেন্দ্রীয় সরকার, বিজেপি রাজনৈতিক দল। তারা ধর্ষকদের মালা পরাচ্ছে, টিকা পরাচ্ছে। বলা হচ্ছে তারা সংস্কারী মানুষ। ধর্ষণে জাত দেখা হচ্ছে বলেও সরব হন তিনি।

এদিনের মিছিলে হাঁটার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শশী পাঁজা আরও জানান, কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। রাজনৈতিক ফায়দা লোটার জন্য কেবল অবিজেপি রাজ্যগুলিতে দুর্নীতির ইস্যূ তুলে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে।

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী