পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

ঢাকাইয়া নায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার জন্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রাক্তন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (SDC) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল তারেক রহমান সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাইয়া নায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার জন্যে চাকরি হারালেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রাক্তন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (SDC) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন, তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাল তারেক রহমান সরকার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিবাহিত এবং এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও তিনি পরীমণির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখেছিলেন। তাঁর সঙ্গে জন্মদিন উদযাপন করেছিলেন। এমনকি স্ত্রীর অবর্তমানে সরকারি বাসভবনে পরীমণির সঙ্গে সময় কাটিয়েছিলেন, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। এই বিষয়টি জানাজানি হতেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মো. গোলাম সাকলায়েন, ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এবং এডিসি ডিবি গুলশান বিভাগে কর্মরত অবস্থায় পরীমণির সঙ্গে অবৈধ বা বিবাহিত বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছিলেন। পুলিশে এত বড় পদমর্যাদায় থাকার পরেও তিনি পরীমণির সঙ্গে সম্পর্ক স্থাপন করে অনৈতিক কাজ করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বছর তিনেক আগে এই ‘অসদাচরণের’ অভিযোগে সাকলায়েনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) বিধির অধীনে একটি নোটিস পাঠিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এর জবাবে ২০২৩ সালের ১৯ মার্চে এই নির্দেশের বিরোধীতা করে ব্যক্তিগত শুনানির আবেদন করেছিলেন সাকলায়েন, একই মাসের ২৮ তারিখে তাঁর ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়। এরপরে ২০২৩ সালের ৩০ আগস্ট সমস্ত কিছু বিচার বিবেচনা করে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। এরপর ২০২৩ সালের ১২ ডিসেম্বর এডিসি সাকলায়েনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। সে প্রেক্ষিতে, এডিসি সাকলায়েনের ওপর গুরুদণ্ড আরোপের পর্যাপ্ত ভিত্তি থাকায় সরকারি কর্মচারী বিধিমালা বিধির অধীনে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি সাকলায়েনকে দ্বিতীয় কারণ দর্শানো নোটিস পাঠানো হয়। এর জবাব ২০২৪ সালের ১০ মার্চ দেন সাকলায়েন।

দ্বিতীয় কারণ দর্শানো নোটিসের জবাব, তদন্ত প্রতিবেদন, অপরাধের গুরুত্ব পর্যালোচনার পরেও এডিসি সাকলায়েনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণ হয়। সেই অভিযোগের ভিত্তিতেই চাকরি থেকে সাকলায়েনকে ‘বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পরামর্শকরণ) রেগুলেশনশের অধীনে সাকলায়েনকে গুরুদণ্ড প্রদানের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে অনুরোধ জানানো হয়। আর তাতেই চলতি বছরের ১৭ জুন অনুমোদন দেন রাষ্ট্রপতি। অবশেষে সাকলায়েনকে চাকরি থেকে অবসরে পাঠাল সরকার। 

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার