‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘পুশ ব্যাক’ ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি ‘অমানবিক’ ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি চান, ‘ভারত ও বাংলাদেশ-উভয় পক্ষ বৈঠকে বসে এই সমস্যার সমাধান করুক।’ অনুপ্রবেশকারীদের ‘পুশ ব্যাক’ করানোর বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখারও অনুরোধ করেছেন তিনি।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটক করার নির্দেশ দিয়েছেন তিনি। আটক অনুপ্রবেশকারীদের রাখার জন্য বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলোতে হোল্ডিং সেন্টারও গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। তাদের বেশ কয়েকশোজনকে বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে।

তবে বিএসএফের ‘পুশ ব্যাক’ পদ্ধতির তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী। পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন রাজ্যের সীমান্ত দিয়ে ‘পুশ ব্যাক’ প্রতিহত করতে ৬০ হাজার বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি। গত কয়েকদিনে বেশ কয়েকটি জায়গায় মুখোমুখি সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিল বিএসএফ ও বিজিবি। এমনকি দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে টানাপোড়েনে বাংলাদেশের প্রাগপুর সীমান্তে শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) দিনের পর দিন আটকে ছিলেন ১২ বাংলাদেশি অনুপ্রবেশকারী। অসহায় মানুষগুলো দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের কাছে আর্তি জানিয়ে বলেছেন, ‘আমাদের বাঁচান’। ওই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘পুশ ব্যাক’কে ঘিরে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে  নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘সীমান্তে অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা প্রয়োজন। উভয় পক্ষকে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে নিতে হবে।’

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা