মেট্রোর নির্মাণে ক্ষতিগ্রস্ত হয়েছে নিকাশি ব্যবস্থা, ৩৩ কোটি ক্ষতিপূরণ দাবি পুরসভার

মেট্রো রেলের কাজ করতে গিয়ে নিকাশি ব্যবস্থাকে ক্ষতির মুখে ফেলে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তাই ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল কলকাতা পুরসভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো রেলের কাজ করতে গিয়ে কলকাতার নিকাশি ব্যবস্থাকে ক্ষতির মুখে ফেলে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আর এবার সেই কারণে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল কলকাতা পুরসভা। যা নিয়ে বেশ চাপের মুখে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা শহরে মেট্রোর কাজ করতে গিয়ে শহরের বিভিন্ন বাড়ি, দোকান বা বহুতলে ফাটল ধরা বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নতুন নয়। কয়েক মাস আগে বউবাজারে মেট্রোর কাজ চলাকালীন বহু বাড়ি ও দোকানে ফাটল ধরে আতঙ্ক তৈরি হয়েছিল। জীবন বাঁচাতে ঘর ছেড়েছিলেন স্থানীয় মানুষজন। এবার নির্মীয়মাণ জোকা–বিবাদি বাগ মেট্রো রুটে ডায়মন্ড হারবার রোডের ধারে অর্ডিন্যান্স ডিপো এলাকায় মেট্রোর কাজের জন্য নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠল। কলকাতা পুরসভা এবং মেট্রো রেলের প্রতিনিধিরা একযোগে ওই এলাকার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন। নিকাশি ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে মেট্রোর নির্মাণ কাজকেই দায়ী করেছে কলকাতা পুরসভার আধিকারিকরা। আর তাই ক্ষতি মেরামতির জন্য মেট্রো রেলের কাছে ৩৩ কোটি টাকা দাবি করেছেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকরা।

মেট্রো রুটের নির্মাণকারী সংস্থা আরভিএনএল আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কলকাতা পুরসভা। বুধবার সেই বৈঠকে কলকাতা পুরসভার তরফে হাজির ছিলেন মেয়র পারিষদ তারক সিং, পুর কমিশনার বিনোদ কুমার, নিকাশি বিভাগের ডিজি শান্তনু ঘোষ। সেখানে মেট্রোর নির্মাণ কাজের জেরে নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরা হয়। এরপর মেট্রো রেল এবং কলকাতা পুরসভার আধিকারিকরা যৌথভাবে এলাকা পরিদর্শন করার কথা ঠিক হয়। এরপর পুরসভা এবং মেট্রোর প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে একটি রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্ট অনুযায়ী মেরামতির কাজ করতে ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করল কলকাতা পুরসভা।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে