ঘনিষ্ঠ কাউন্সিলরকে আটকের পর কেষ্টর হিসাবরক্ষককেও জেরা সিবিআইয়ের

কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করার পর তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির অফিসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সকাল সাড়ে সাতটায় তাঁর বাড়িতে হানা দিয়ে দু ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে আটক করে সিবিআই।

বুধবার বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করার পর তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির অফিসে। সেখানে গিয়ে মণীশ কোঠারিকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তাঁর নামে থাকা সম্পত্তিগুলি খতিয়ে দেখা হবে। বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় অনুব্রত (Anubrata Mandal) ঘনিষ্ঠ হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন। সূত্রের খবর, এদিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসে কাউন্সিলরের আয়-ব্যায়ের হিসেব খতিয়ে দেখা হবে। ভোলে ব্যোম ও শিবশম্ভু রাইস মিলেও নিয়মিত যাতায়াত ছিল এই কাউন্সিলরের। তাছাড়া তাঁর সম্পত্তিও অস্বাভাবিকভাবে গত কয়েক বছরে বেড়েছে বলেচ মত গোয়েন্দাদের। তদন্তকারীদের অনুমান, অনুব্রত মণ্ডল গরুপাচারের টাকা ওই কাউন্সিলরের নামে রাখতেন। তাই তাঁর ভূমিকা ভালোভাবে খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর সিবিআই জেরার মুখে তিনি কার্যত মুখ খুলছে না বলে দাবি সিবিআইয়ের। তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। বুধবার কেষ্ট ঘনিষ্ঠ আরও ৪ জনের ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ রায়, দোলনকুমার দে।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী