আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ফিল্মফেয়ারে বাংলাকে প্রতিনিধিত্ব করলেন মিমি-প্রসেনজিৎ

নিজস্ব প্রতিনিধি: এবার দীপিকা-ক্যাটরিনার সঙ্গে একসঙ্গে বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপভোগ করলেন বাংলার তারকা সাংসদ মিমি চক্রবর্তী। যদিও মিমির রূপের ছটায় সবসময়ই মন্ত্রমুগ্ধ থাকেন গোটা বাংলা। তবে এবার জাতীয় মঞ্চেও তিনি সৌন্দর্য্যের দ্যুতি ছড়ালেন মিমি চক্রবর্তী।

গতকাল, সন্ধ্যাতেই মুম্বইতে বসেছিল, ৬৭ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর। আর সেই মঞ্চেই নজর কাড়লেন যাদবপুরের তারকা সাংসদ। শুধু মিমি একাই নয়, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রতিটি ভারতীয়দের কাছেই গৌরবের একটি অনুষ্ঠান।

তাই মুম্বই সেলিব্রিটিদের সঙ্গে এদিন এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, মিমি এবং প্রসেনজিৎ দুজনেই। এদিন মুম্বইয়ের জিও কনভকেশন সেন্টারে বসেছিল তারকাদের হাট। রণবীর-দীপিকা থেকে ভিক্যাট, কৃতি স্যানন, এই সকল বলিউডের রথী-মহারথীদের সঙ্গে এদিন বাংলার প্রতিনিধিত্ব করলেন মিমি চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। দুজনেই একই বর্ণের পোশাকে সেজেছিলেন। তবে মিমির লুক যেন চোখে পড়ার মতো ছিল।

মিমির পরনে ছিল, সোনালি রঙের হাতকাটা গাউনে, তার উপর রুপোলি মিরর ওয়ার্ক। চুল বাঁধা, জুয়েলারি ছিল নামমাত্র। কেবল কানে একটি দুল। আর তাতেই অভিনেত্রীর সৌন্দর্য একেবারে পরিপূর্ণ করে তুলল। লাল গালিচায় দাঁড়িয়ে অভিনেত্রী জানান, ‘কাকতালীয়ভাবে বাংলায় গত কয়েক বছর ধরে ফিল্মফেয়ার অনুষ্ঠিত হলেও আমি যেতে পারিনি। কোনও না কোনও কাজে আটকে গিয়েছি। এই প্রথমবার আমি ফিল্মফেয়ারের আসরে এসেছি আমি, তাও আবার মুম্বইয়ে। ভালো লাগছে, খুব এক্সাইটেড’। টলিউড ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই এক দশক কাটিয়ে ফেলেছেন মিমি। এখন নিজের পছন্দমতো চরিত্র করেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ