স্বরচিত না টোকা, বিতর্কে কবি মনোজ মুনতাসির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সংবাদ শিরোনামে লব্ধপ্রতিষ্ঠ কবি মনোজ মুনতাসির। তাঁর বিরুদ্ধে অভিযোগ কবিতা চুরির। সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড এই কবি। ব্যঙ্গ-বিদ্রুপ-কটাক্ষের বন্যা।

মনোজ মুনতাসিরের বিরুদ্ধে অভিযোগ ঠিক কী?

সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে যে রাশি রাশি অভিযোগ জমা পড়েছে তার সারমর্ম হল একটি ইংরেজি কবিতা তিনি হিন্দিতে ভাবানুবাদ করে নিজের বলে চালিয়ে দিয়েছেন। ইংরেজি কবিতাটির শিরোনাম ‘কল মি’। আর মনোজ মুনতাসির এই কবিতাকে হিন্দি ভাবানুবাদের শিরোনাম ‘মেরি ফিতরত হ্যায় মস্তানা’। নেটিজেনদের অভিযোগ, ইংরেজিতে লেখা একটি কবিতার হিন্দি ভাবানুবাদকে একজন কবি নিজের সৃষ্টি বলে দাবি করেন?

নেটিজেরা দুটি কবিতায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মনোজ মুনতাসিরকে তুলোধনা করেছেন। মুনতাসির গত কয়েকদিন ধরে চুপ ছিলেন। বিদ্রুপ আর কটাক্ষের এদিন জবাব দিয়েছেন। নেটিজেনদের জন্য টুইট করে তার পরামর্শ, ২০০ পাতার বই, ছায়াছবি-সহ চারশো গান থেকে আপনারা মাত্র চারটে লাইন খুঁজে বের করেছেন। আরও খুঁজুন। খুঁজতে থাকুন। আরও পাবেন। অনুসন্ধান বন্ধ রাখবেন না।

মনোজ মুনতাসিরের বিরুদ্ধে আরও অভিযোগ পাকিস্তানের একটি গানের ভাষা অদল-বদল করে নিজের বলে চালিয়ে দিয়েছেন। হিন্দি গানটি হল তেরি মিট্টি। কবি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
প্রশ্ন উঠছে, মনোজ মুনতাসিরের বিরুদ্ধে কেন গোছা গোছা অভিযোগ?  কবি এই সব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। উল্টে বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমায় নিয়ে চর্চা হচ্ছে শুনে আমার ভালো লাগছে।বলতে পারেন, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন কবে একজন সেলিব্রিটি কবি হয়ে উঠব। এখন মনে হচ্ছে সেই স্বপ্ন আমার পূরণ হচ্ছে।’

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ